সোমবার, ০৮:০০ অপরাহ্ন, ০৯ মার্চ ২০২৬, ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

আজ থেকে ঢাবির ক্লাস-পরীক্ষা বন্ধ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৫ বার পঠিত

সরকারের সিদ্ধান্ত পর্যালোচনা শেষে আজ সোমবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাবি প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ঈদের নিয়মিত ছুটি পর্যন্ত এ বন্ধ চলমান থাকবে।

রবিবার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। পরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ৯ মার্চ থেকে ২৮ মার্চ ঈদের ছুটি পর্যন্ত ঢাবির সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

৮ মার্চ রাতে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে এসএমটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সরকারের প্রজ্ঞাপন এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পত্রের বিষয়ে আলোচনা করা হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো ৯ মার্চ যথারীতি খোলা থাকবে।

৯ মার্চের পর প্রশাসনিক কার্যক্রম পরিচালনা ও অফিসগুলো চালু রাখার বিষয়ে ৯ মার্চ জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com