শুক্রবার, ০৯:০৬ অপরাহ্ন, ১০ এপ্রিল ২০২৬, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে বর্ণাঢ্য আয়োজনে ইসলামী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা  গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খালে ট্রাক ‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডবে ৪ জনের মৃত্যু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ২৭ বার পঠিত

যুক্তরাষ্ট্রের মিশিগানের গ্রামীণ এলাকায় আঘাত হানা টর্নেডো ও শক্তিশালী ঝড়ে চারজন নিহত হয়েছেন। এছাড়া ডজনেরও বেশি মানুষ আহত হন।

শুক্রবার (৬ মার্চ) বিকালে দক্ষিণ মিশিগানে এই প্রাকৃতিক দুর্যোগটি আঘাত হানে। যার ফলে অসংখ্য ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং শত শত বাসিন্দা বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস এলাকাটিতে টর্নেডো সতর্কতা জারির পরপরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে থ্রি রিভার্স এবং ইউনিয়ন সিটি এলাকায় বিশাল ঘূর্ণিবায়ুকে ভবনের ছাদ উড়িয়ে নিতে এবং ধ্বংসাবশেষ আকাশে ভাসিয়ে নিতে দেখা গেছে।

সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ইউনিয়ন সিটি সংলগ্ন ব্রাঞ্চ কাউন্টিতে, যেখানে স্থানীয় শেরিফ অফিস তিনজনের মৃত্যু এবং ১২ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে। এছাড়া ক্যাস কাউন্টিতে আরও একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

কাউন্টি কর্তৃপক্ষের দেওয়া বিবৃতিতে জানানো হয়, সেখানে বসতবাড়িসহ বেশ কিছু বড় স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। ধ্বংসলীলার ভয়াবহতা এতটাই ছিল যে, বহু গাছপালা উপড়ে পড়ার পাশাপাশি রাস্তার পাশে থাকা পুলিশের গাড়ি ও হাসপাতালের সামনে বড় বড় গাছ পড়ে থাকতে দেখা গেছে।

মিশিগান জরুরি পরিষেবা ও পুলিশের মুখপাত্র ক্লেটন কামিন্স রয়টার্সকে জানান, দক্ষিণ-পশ্চিম মিশিগানে এটি একটি বিধ্বংসী বিকাল ও সন্ধ্যা ছিল। যদিও স্থানীয় উদ্ধারকারী দলগুলো এখন পর্যন্ত পরিস্থিতি সামাল দিচ্ছে, তবে রাজ্য সরকার যে কোনো প্রয়োজনে অতিরিক্ত সম্পদ ও সহায়তা প্রদানের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com