বৃহস্পতিবার, ০৭:১৮ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

গৌরনদীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ বিষয়ক দুইদিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন

এ,এস,মামুন‎ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৪ বার পঠিত
যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা (ইমপ্যাক্ট) ৩য় পর্যায় (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় “বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ” বিষয়ক ২ (দুই) দিন মেয়াদি প্রশিক্ষণ ‎মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় গৌরনদী উপজেলা পরিষদ সভাকক্ষে উদ্বোধন করা  হয়েছে।
‎যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-০১) ড. গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে ‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহিম। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। ‎প্রশিক্ষণ কর্মসূচি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাষ কুমার দাস। ‎এসময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল বিভাগীয় সহকারী উপ-পরিচালক শাহাবুদ্দিন সরদার, বিভাগীয় সহকারী পরিচালক প্রিন্স বাহাউদ্দীন তালুকদার, গৌরনদী প্রেসক্লাবের সদস্য  সোলায়মান তুহিন, গৌরনদী উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সুপারভাইজার মোঃ রেজাউল করিমসহ উপজেলার বিভিন্ন প্রান্তিক পর্যায়ের খামারিরা। ‎বক্তারা বলেন, বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে গ্রামীণ পর্যায়ে জ্বালানি সংকট নিরসনের পাশাপাশি পরিবেশবান্ধব শক্তির ব্যবহার বৃদ্ধি পাবে এবং কৃষি ও প্রাণিসম্পদ খাতে উৎপাদনশীলতা বাড়বে। এ ধরনের প্রশিক্ষণ যুব সমাজকে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। ‎বরিশাল জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এই দুই দিনব্যাপী প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার খামারিরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের কারিগরি দিক, রক্ষণাবেক্ষণ ও অর্থনৈতিক সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com