বৃহস্পতিবার, ১০:৪৬ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

সহকর্মীর আলিঙ্গনে ভেঙে গেল নারীর পাঁজরের হাড়!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ১৮৫ বার পঠিত

প্রিয় মানুষের সঙ্গে দেখা হলে জড়িয়ে ধরা বা আলিঙ্গন খুবই সাধারণ একটি ব্যাপার। কিন্তু অফিসে সহকর্মীর আলিঙ্গনের চাপেই এক নারীর পাঁজরের হাড় ভেঙে গেছে। পরে ক্ষতিপূরণ চেয়ে আদালতের দারস্ত হন ওই নারী। সম্প্রতি চীনের হুয়ান প্রদেশে এ রকম একটি অদ্ভুত ঘটনা ঘটেছে।

টাইমস নাউ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, কর্মস্থলে নারী সহকর্মীর সঙ্গে কথা বলতে বলতে তাকে জোরে আলিঙ্গন করেন পুরুষ সহকর্মী। সেই সময়ই ব্যথা অনুভব করে চিৎকার করে উঠেছিলেন ওই নারী। তখনকার মতো বিষয়টি ধামাচাপা পড়ে গেলেও বাড়ি পৌঁছাতেই অস্বস্তি বাড়তে শুরু করে।

ব্যথা বাড়ার কারণে বুকে গরম তেল মালিশ করেন ওই নারী। এভাবেই পাঁচদিন ধরে তেল মালিশ করেও যখন ব্যথা কিছুতেই কমছিল না, তখন তিনি হাসপাতালে যান। সেখানে তার বুকের এক্স-রে রিপোর্টে জানা যায়, ওই নারীর পাঁজরের ডান দিকের দইটি এবং বামদিকে তিনটি হাড় ভেঙেছে।

এদিকে, অসুস্থ হওয়ায় অফিস থেকে ছুটি নেন ওই নারী। একে তো চিকিৎসা তারপর ওপর কাজে না যাওয়ায় তার আয় কমে যায়। আর্থিক ক্ষতির মুখে পড়েন তিনি। সুস্থ হওয়ার পর ওই সহকর্মীকে বিষয়টি জানালে সহকর্মী পাল্টা দাবি করেন যে তার আলিঙ্গনের কারণে পাঁজর ভেঙেছে এর প্রমাণ কী? এরপরই সহকর্মীর বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে আদালতের শরণাপন্ন হন ওই নারী।

শেষ পর্যন্ত তার পক্ষেই রায় দিয়েছেন আদালত। বিচারক রায়ে জানিয়েছেন, কোনো কাজ করতে ওই নারীর হাড় ভেঙেছে এমনটা প্রমাণ পাওয়া যায়নি। তাই প্রমাণ হয়, সমকর্মীর আলিঙ্গনেই এই দুর্ঘটনা ঘটেছে। সেই পুরুষ সহকর্মীকে ক্ষতিপূরণ হিসেবে ১০ হাজার ইউয়ান, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com