শনিবার, ০২:৫০ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৬ বার পঠিত

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন বাড়ানোর বিষয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘আমরাও জানি, আপনারাও জানেন যে, শিক্ষকদের বেতনের কী অবস্থা! আমরা পথচলা শুরু করলাম। সামনে এ নিয়ে কাজ করব। আশা করি, ভালো কিছু করতে পারব।’

আজ বুধবার দুপুর ২টার দিকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। সেখানে তার সঙ্গে ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষক নিয়োগে দলীয়করণের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা আর পেছনে ফিরতে চাই না, সামনে এগিয়ে যেতে চাই। আগে কী হয়েছে, কারা কী দুর্নীতি করেছেন, সেগুলোতে নজর দিয়ে পড়ে থাকতে চাই না। এখন আমরা কাজ করবো। সেই কাজের জবাবদিহি আমরা করব। আমি এবং আমাদের প্রতিমন্ত্রী আপনাদের কাঠগড়ায় দাঁড়াব।’

শিক্ষাখাতের চ্যালেঞ্জের বিষয়ে মন্ত্রী বলেন, ‘কর্মসংস্থান উপযোগী দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ কাজটা শিক্ষাখাত থেকে করতে হবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com