বৃহস্পতিবার, ০১:২১ পূর্বাহ্ন, ১১ জুন ২০২৬, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সম্প্রচারস্বত্ব: প্রশ্নের মুখে আওয়ামী লীগ আমল, আলোচনায় জহির উদ্দিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী

ভক্তকে চড় মেরে বিপাকে সামান্থা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ২১২ বার পঠিত

ভারতের দক্ষিণী ও মুম্বাই চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। বহুদিন ধরেই দক্ষিণী ছবিতে অভিনয় করছেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে তার জনপ্রিয়তাও। সুন্দর অভিনয় আর ব্যক্তিগত জীবনের নানা বিতর্কের কারণে সবসময়ই আলোচনায় থাকেন তিনি। এরই মধ্যে উঠে এসেছে ১০ বছর আগের এক ঘটনা।

আজ থেকে প্রায় ১০ বছর আগে তিরুপতিতে ছবির প্রচারে গিয়ে ঘটেছিল এক অপ্রীতিকর ঘটনা। লোকে লোকারণ্য শপিংমলে হঠাৎই এক ভক্তকে চড় মেরে বসেন সামান্থা। কথাটি শুনে অবাক হলেও এটিই সত্যি। ভারতীয় আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইয়ে মায়া চেসাভা’ ও ‘বৃন্দাভনম’-এর সাফল্যের পর তিরুপতিতে এক ছবির প্রচারে যান সামান্থা। তাকে দেখতে অনুরাগীদের ছিল উপচেপড়া ভিড়। এরই মধ্যে এক ভক্ত নায়িকাকে টেনে ধরেন। এমনভাবে টেনে ধরেছিলেন যে, নায়িকার দেহরক্ষীরাও সেই ভক্তকে সরাতে পারছিলেন না। এমন সময় রেগে গিয়ে তাকে কষে চড় মারেন সামান্থা।

তবে চড় মেরে পরিস্থিতি সামাল দিলেও এ ঘটনায় বেশ আলোচনা-সমালোচনা সইতে হয়েছিল সামান্থাকে।

বর্তমানে তুমুল জনপ্রিয় এ নায়িকার ঝুলিতে রয়েছে একগুচ্ছ ছবি। দক্ষিণী ও মুম্বাইয়ে ধাপিয়ে বেড়াচ্ছেন নায়িকা। এই ডিসেম্বরে মুক্তি পাবে তার অভিনীত নতুন ছবি ‘খুশি’।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com