বৃহস্পতিবার, ১০:২২ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

হাম ভাইরাসে জিম্বাবুয়ের ১৫৭ শিশুর মৃত্যু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ১৬০ বার পঠিত

আফ্রিকার দেশ জিম্বাবুয়েতে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এই ভাইরাসে ১৫৭ শিশুর মৃত্যু হয়েছে এবং এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে মৃতের সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে। গতকাল মঙ্গলবার দেশটির তথ্যমন্ত্রী এই তথ্য দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এই সংক্রমণ বৃদ্ধির জন্য সরকার গত সপ্তাহে অ্যাপোস্টোলিক গির্জা সম্প্রদায়কে দায়ী করে বলেছিল, যারা টিকা নেয়নি হাম তাদের মধ্যেই ব্যাপকভাবে ছড়িয়েছে।

সংবাদ সম্মেলনে দেশটির তথ্যমন্ত্রী মোনিকা মোদিঙ্গুয়া জানান, দেশব্যাপী মোট সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা চার দিনে ১০৩৬ থেকে লাফিয়ে ২০৫৬ জনে দাঁড়িয়েছে। এদের অধিকাংশই ছয় মাস থেকে ১৫ বছর বয়সী শিশু এবং একটি ধর্মীয় সম্প্রদায়ের যারা টিকায় বিশ্বাস করে না।

তথ্যমন্ত্রী মোনিকা মোদিঙ্গুয়া আরও বলেন, এটি লক্ষ্য করা গেছে যে অধিকাংশ আক্রান্তই হামের টিকা নেয়নি। এই জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য সরকার সিভিল প্রটেকশন ইউনিট অ্যাক্ট আহ্বান করেছে।

তিনি জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় সেপ্টেম্বরে স্কুল খোলার আগেই টিকা কর্মসূচী জোরদার করেছে আর এ বিষয়ে ঐতিহ্যবাহী গোষ্ঠীগুলোর ও ধর্মীয় নেতাদের সমর্থন পাওয়া জন্য সরকার তাদের সঙ্গে যোগাযোগ করছে।

বার্তা সংস্থাটি বলছে, জিম্বাবুয়ের স্বাস্থ্য খাত ওষুধের অভাব ও স্বাস্থ্য কর্মীদের ধর্মঘটের কারণে দীর্ঘদিন ধরেই ভুগছে, এখন হামের প্রাদুর্ভাব খাতটির ওপর আরও চাপ সৃষ্টি করবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com