বৃহস্পতিবার, ১০:২৭ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

পাকিস্তানে বাস ও তেল ট্যাংকারের সংঘর্ষে ২০ জন নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ১৬৮ বার পঠিত

পাকিস্তানের পূর্বাঞ্চলে পাঞ্জাব প্রদেশের জালালপুর পিরওয়ালা জেলার কাছে একটি বাসের সাথে তেলের ট্যাংকারের সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে ২০ জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে।

খবরে বলা হয়েছে, মঙ্গলবার ভোরে মোটরওয়েতে বাস ও তেল ট্যাংকারের সংঘর্ষে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই ১৮ জন যাত্রী নিহত হন।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, পরে মোটরওয়ে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এ সময় আটজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এদের দুজন হাসপাতালে মারা যান এবং অগ্নিদগ্ধ গাড়ি থেকে পুড়ে মারা যাওয়া ১৮ জনকে উদ্ধার করা হয়।

বাসটিতে চালক ও হেলপারসহ ২৬ লোক ছিলেন। তারা পাঞ্জাবের রাজধানী শহর লাহোর থেকে দক্ষিণাঞ্চলীয় করাচীতে যাচ্ছিলেন।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com