মঙ্গলবার, ০২:০৯ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

চ্যাম্পিয়নস লিগ: সরাসরি শেষ ষোলাতে কারা, প্লে-অফে কোন দল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ৬৪ বার পঠিত

চ্যাম্পিয়ন্স লিগ পর্ব শেষ, এর শেষ ষোলায় সরাসরি জায়গা পেয়েছে লিভারপুল, ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনার মতো ক্লাবগুলো। তবে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সাঁ জার্মেই (পিএসজি) ও আসরের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ বঞ্চিত হয়েছে টপ এইট থেকে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ রাতে ছিল নাটকীয়তার ঠাঁসা।

ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল আনফিল্ডে শেষ রাউন্ডে কারাবাগকে ৬-০ গোলে হারিয়ে ৩৬ দলের টেবিলের তৃতীয় স্থানে লিগ পর্ব শেষ করেছে। আগেই শেষ ষোলায় নিশ্চিত করেছিল আর্সেনাল ও বায়ার্ন মিউনিখ। লিভারপুলের সঙ্গে শেষ ষোলায় জায়গা করে নিয়েছে টটেনহ্যাম, বার্সা, চেলসি, স্পোর্টিং লিসবন ও ম্যান সিটি।

কিন্তু গতবারের চ্যাম্পিয়ন পিএসজি তাদের হোমে নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে ১-১ ড্র করার ফলে সরাসরি শেষ ষোলায় উঠতে পারেনি। তাদেরকে এবারও খেলতে হবে প্লে-অফ রাউন্ডে। রেকর্ড ১৫বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদও সরাসরি শেষ ষোলায় উঠতে পারেনি। সাবেক কোচ জোসে মরিনহোর বেনফিকার বিরুদ্ধে ৪-২ ব্যবধানে হেরে যায় তারা। ম্যাচের ৯৮তম মিনিটে গোলরক্ষক আনাতোলি ত্রুবিনের হেডারে বেনফিকা শেষ প্লে-অফের আসন নিশ্চিত করে।

টটেনহ্যাম আগেই বিদায় নেওয়া আইনট্রাখ্ট ফ্রাঙ্কফুর্টকে জার্মানিতে ২-০ গোলে হারিয়ে চতুর্থ স্থানে শেষ ষোলায় উঠে আসে। চেলসি সিরি আ শিরোপা জয়ী নাপোলিকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলায় উঠেছে। স্পোর্টিং লিসবন আবারও চমক দেখিয়েছে, অ্যাথলেটিক বিলবাওকে ৩-২ গোলে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে।

ইন্টার মিলান এবং জুভেন্টাস তাদের লিগে ভালো ফলাফল উপহার দিলেও শেষ আটে উঠতে ব্যর্থ হয়েছে। অন্য দল যারা প্লে-অফে নামবে: অ্যাটলেটিকো মাদ্রিদ, আতালান্তা, বায়ার লেভারকুসেন, ডর্টমুন্ড, ওলিম্পিয়াকোস, ক্লাব ব্রুগ ও গালাতাসারাই।

শেষ ষোলায় সরাসরি উঠেছে যারা-

১. আর্সেনাল (ইংল্যান্ড)

২. বায়ার্ন মিউনিখ (জার্মানি)

৩. লিভারপুল (ইংল্যান্ড)

৪. টটেনহ্যাম হটস্পার (ইংল্যান্ড)

৫. বার্সেলোনা (স্পেন)

৬. চেলসি (ইংল্যান্ড)

৭. স্পোর্টিং লিসবন (পোর্তুগাল)

৮. ম্যানচেস্টার সিটি (ইংল্যান্ড)

প্লে-অফ রাউন্ডে নামছে-

৯. রিয়াল মাদ্রিদ (স্পেন)

১০. ইন্টার মিলান (ইতালি)

১১. প্যারিস সেন্ট জার্মেইন (ফ্রান্স)

১২. নিউক্যাসল ইউনাইটেড (ইংল্যান্ড)

১৩. জুভেন্টাস (ইতালি)

১৪. অ্যাটলেটিকো মাদ্রিদ (স্পেন)

১৫. আতালান্তা (ইতালি)

১৬. বায়ার লেভারকুসেন (জার্মানি)

আনসিডেড প্লে-অফ দলগুলো-

১৭. বোর্সিয়া ডর্টমুন্ড (জার্মানি)

১৮. ওলিম্পিয়াকোস (গ্রিস)

১৯. ক্লাব ব্রুগ (বেলজিয়াম)

২০. গালাতাসারাই (তুরস্ক)

২১. এএস মনাকো (ফ্রান্স)

২২. কারাবাগ (আজারবাইজান)

২৩. বডো/গ্লিম্ট (নরওয়ে)

২৪. বেনফিকা (পোর্তুগাল)

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com