বৃহস্পতিবার, ১০:২৩ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

ঘাটাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, নিহত ২

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ১৮১ বার পঠিত

টাঙ্গাইলের ঘাটাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কায় দুজন নিহত হয়েছেন। উপজেলার আন্দিপুর এলাকা থেকে বিয়ের দাওয়াত খেয়ে ফিরছিলেন তারা।

মঙ্গলবার ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ব্রাক্ষণশাসন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো তিনজন। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি
করা হয়েছে।

নিহতরা হলেন কাশতলা গ্রামের শাহজাহান ও হামিদপুর সাহা পাড়া এলাকার নেপাল চন্দ্র সাহা।

ঘাটাইল থানার এসআই মনিরুল ইসলাম জানান, ভোরে ঘাটাইলের আন্দিপুর থেকে ছেড়ে আসা সিএনজিচালিত অটোরিকশাটি টাঙ্গাইলের দিকে যাচ্ছিলো। পথে ব্রাক্ষণশাসন এলাকায় পৌঁছালে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে সিএনজিটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শাহজাহান ও নেপালের মৃত্যু হয়। আহত হন তিনজন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com