বৃহস্পতিবার, ১০:৪৬ অপরাহ্ন, ১৯ মার্চ ২০২৬, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

গৌরনদী ‎পালরদী মডেল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা’র উদ্বোধন 

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ৪৬ বার পঠিত
বরিশালের উত্তর জনপদের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পালরদী মডেল স্কুল এন্ড কলেজে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং শ্রেণি উত্তরণ মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠান–২০২৬।
‎বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পালরদী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তপন কুমার রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী পৌরসভার সাবেক কাউন্সিলর শহিদুল ইসলাম,গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জুলফিকার, সদস্য লিটন খান,  জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গৌরনদী বি আর ডিবি’র চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান আকবর,প্রেসক্লাবের সদস্য সাংবাদিক সোলায়মান তুহিন প্রমুখ। সঞ্চালনায় ছিলেন পালরদী মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক রাজারাম সাহা।
‎দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের ক্রীড়া নৈপুণ্যের পরিচয় দেয়। পাশাপাশি সাংস্কৃতিক পর্বে নৃত্য, সংগীত, আবৃত্তি ও মনোজ্ঞ পরিবেশনা উপস্থিত অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি হয়ে ওঠে আনন্দঘন ও বর্ণিল।
‎অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।
‎বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও সৃজনশীল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com