মঙ্গলবার, ১০:৫৩ অপরাহ্ন, ১৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৫

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৯০ বার পঠিত

মহারাষ্ট্রের বারামতি বিমানবন্দরে বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন ভারতের জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধান ও মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। এই দুর্ঘটনায় বিমানের পাইলট ও পাওয়ারের নিরাপত্তাকর্মীসহ আরও ৪ জনের মৃত্যু হয়েছে।

আজ বুধবার সকালে মুম্বাই থেকে উড্ডয়ন করে উড়োজাহাজটি বারামতীতে অবতরণের চেষ্টা করছিল। তবে জরুরি অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে উড়োজাহাজটি রানওয়ের কাছাকাছি একটি মাঠে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।

জানা গেছে, ছোট বিমানটি সকাল ৮টার দিকে মুম্বাই থেকে উড্ডয়ন করে এবং ৪৫ মিনিট পর বারামতি বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয়।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সরকার নির্বাচনের আগে অজিত পাওয়ারের ৪টি গুরুত্বপূর্ণ জনসভায় যোগ দেওয়ার কথা ছিল।

এদিকে ঘটনাস্থলের দৃশ্যে আগুন ও ধোঁয়া, বিমানের বিধ্বস্ত অংশ এবং আহতদের হাসপাতালে নিয়ে যেতে অ্যাম্বুলেন্স ছুটে যেতে দেখা গেছে। ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) জানিয়েছে, বিমানে থাকা ৫ জন যাত্রীই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

প্রসঙ্গত, ৬৬ বছর বয়সী অজিত পাওয়ার ছিলেন বর্ষীয়ান রাজনীতিক ও এনসিপির প্রতিষ্ঠাতা শরদ পাওয়ারের ভাতিজা এবং লোকসভা সাংসদ সুপ্রিয়া সুলের চাচাতো ভাই। শরদ পাওয়ার ও সুপ্রিয়া সুলে বর্তমানে সংসদের বাজেট অধিবেশনের জন্য দিল্লিতে ছিলেন।

উল্লেখ্য, ২০২৩ সালে অজিত পাওয়ার এনসিপিতে বিদ্রোহের নেতৃত্ব দেন, যার ফলে দলটি দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এর একটি অংশের নেতৃত্বে ছিলেন তিনি নিজে এবং অন্য অংশের নেতৃত্বে ছিলেন তার কাকা শরদ পাওয়ার। পরে তিনি এনডিএ সরকারে যোগ দিয়ে উপ-মুখ্যমন্ত্রী হন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com