মঙ্গলবার, ১০:৫৩ অপরাহ্ন, ১৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

বিপাকে ট্রাম্পের বিতর্কিত কমান্ডার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৯৫ বার পঠিত

মিনিয়াপোলিসে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নার্স অ্যালেক্স প্রেটি নিহতের ঘটনার জেরে শহরটি ছাড়ছেন মার্কিন বর্ডার প্যাট্রলের বিতর্কিত কমান্ডার গ্রেগরি বোভিনো। মঙ্গলবার ট্রাম্প প্রশাসন অভিবাসন অভিযান কার্যক্রমে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।

৫৫ বছর বয়সী বোভিনোকে তার বিশেষ পদ ‘কমান্ডার অ্যাট লার্জ’ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি ক্যালিফোর্নিয়ার মেক্সিকো সীমান্তে তার আগের দায়িত্বে ফিরে যাবেন। মিনিয়াপোলিসে চলমান ‘অপারেশন মেট্রো সার্জ’-এর দায়িত্ব নিতে আসছেন ডোনাল্ড ট্রাম্পের ‘বর্ডার জার’ খ্যাত টম হোম্যান।

প্রেটি হত্যাকাণ্ডের পর তীব্র আন্দোলনের মুখে হোয়াইট হাউস তাদের কঠোর অবস্থান থেকে কিছুটা সরে এসেছে। উত্তেজনা কমাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ ও মেয়র জ্যাকব ফ্রের সঙ্গে ফোনে কথা বলেছেন। ট্রাম্প প্রশাসন মিনিয়াপোলিস থেকে ফেডারেল এজেন্টদের সংখ্যা কমানোর ও পরিস্থিতির শান্ত করার আশ্বাস দিয়েছে।

বোভিনো ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির কট্টর সমর্থক হিসেবে পরিচিত। আলেক্স প্রেটি হত্যার পর বোভিনো দাবি করেছিলেন, প্রেটি পুলিশকে হত্যা করতে চেয়েছিলেন। কিন্তু ভিডিও ফুটেজে দেখা যায়, নিহত নার্সের হাতে বন্দুক নয়, মোবাইল ফোন ছিল। এই ঘটনার পর ডেমোক্র্যাট ও মানবাধিকার কর্মীদের তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি।

গত এক বছর ধরে মিনেসোটার সোমালি জনগোষ্ঠীকে লক্ষ্যবস্তু করে আসছে ট্রাম্প প্রশাসন। রাজ্যে প্রায় ৮৪ হাজার সোমালি বংশোদ্ভূত মানুষ বাস করেন, যাদের বেশির ভাগই মার্কিন নাগরিক বা বৈধ বাসিন্দা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com