মঙ্গলবার, ১০:৫৩ অপরাহ্ন, ১৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

পাল্টাপাল্টি বিক্ষোভে উত্তাল অস্ট্রেলিয়া

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১০৪ বার পঠিত

অস্ট্রেলিয়ার জাতীয় দিবস ‘অস্ট্রেলিয়া দিবস’ সোমবার দেশজুড়ে পালিত হলেও দিনটি ঘিরে একযোগে পাল্টাপাল্টি বিক্ষোভ ও সমাবেশে উত্তাল হয়ে উঠেছে বিভিন্ন শহর। আদিবাসী অধিকার সমর্থনে ‘ইনভেশন ডে’ সমাবেশ এবং অভিবাসন নীতির বিরোধিতায় আলাদা কর্মসূচিতে হাজারো মানুষ অংশ নিয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।

অস্ট্রেলিয়া দিবস উদযাপন করা হয় ব্রিটিশদের অস্ট্রেলিয়ায় উপনিবেশ স্থাপনের স্মরণে। ওই দিন ব্রিটিশ কর্তৃপক্ষ নিউ সাউথ ওয়েলসে দণ্ডিত অপরাধীদের নির্বাসিত করে একটি উপনিবেশ গড়ে তোলে। তবে আদিবাসী জনগোষ্ঠীর কাছে এই দিনটি আনন্দের নয়। তাদের মতে, এই তারিখ থেকেই জমি দখল, অধিকার হরণ ও আদিবাসীদের নিজস্ব সংস্কৃতি ধ্বংসের প্রক্রিয়া শুরু হয়।

সিডনির হাইড পার্কে আদিবাসী নেতারা ভূমি পুনরুদ্ধার, পুলিশ হেফাজতে আদিবাসীদের মৃত্যুর ঘটনা ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে আদিবাসী নারী গওয়েন্ডা স্ট্যানলি বলেন, ‘নতুন অস্ট্রেলীয়দের সবাইকে নিয়ে আমাদের একটি জোট গড়তে হবে। কারণ অভিবাসীরা না থাকলে অস্ট্রেলিয়া টিকে থাকতে পারত না।’

একই দিনে কাছাকাছি এলাকায় ‘মার্চ ফর অস্ট্রেলিয়া’ নামের একটি সংগঠনের উদ্যোগে অভিবাসনবিরোধী বিক্ষোভে কয়েক শ মানুষ অংশ নেয়।

এর আগে নাগরিকত্ব প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ঐক্যের আহ্বান জানিয়ে সামাজিক বিভাজন এড়ানোর ওপর জোর দেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com