আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে মাদক ও দেশীয় অস্ত্রসহ এক মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী।
রোববার (২৫ জানুয়ারি) আগৈলঝাড়ার বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর টহল ও তল্লাশিকালে সিরাজুল ইসলাম (২৩) নামে এক যুবককে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
অভিযানকালে তার হেফাজত থেকে ৫৭ পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
অভিযানের সময় ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়লেও সেনাবাহিনীর তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।
পরে আটক ব্যক্তিকে আগৈলঝাড়া থানায় হস্তান্তর করা হয়। থানার প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। মাদক, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে সেনাবাহিনীর অবস্থান জিরো টলারেন্স নীতির আওতায় রয়েছে বলেও জানানো হয়।
স্থানীয়রা সেনাবাহিনীর এ অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, নির্বাচন সামনে রেখে এমন কার্যক্রম এলাকায় স্বস্তি ফিরিয়ে আনবে এবং অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখবে।
এ জাতীয় আরো খবর..