মঙ্গলবার, ১১:২০ অপরাহ্ন, ১৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

ধর্মঘটে অচল মিনেসোটার মিনিয়াপলিস শহর

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৯৪ বার পঠিত

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিস শহরে ট্রাম্প সরকারের অভিবাসন-বিরোধী অভিযানের প্রতিবাদে ব্যাপক ধর্মঘট পালিত হয়েছে। ‘নো ওয়ার্ক, নো স্কুল, নো শপিং’ শীর্ষক কর্মসূচির অধীনে স্থানীয় সময় শুক্রবার (২৩ জানুয়ারি) শহরটির জনজীবন অচল হয়ে পড়ে। শহরের মেয়র জ্যাকব ফ্রে ট্রাম্প সরকারের অভিবাসন কর্মসূচিকে ‌‘জাতিগত বৈষম্য ও রাজনৈতিক প্রতিশোধ’ বলে অভিহিত করেছেন।

অভিবাসন পুলিশ সংস্থা ‘ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)’ এর চলমান অভিযানের অংশ হিসেবে গত মঙ্গলবার পাঁচ বছর বয়সি শিশু লিয়াম কোনেজো রামোস ও তার বাবাকে আটকের ঘটনা তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। শিশুটির স্কুলের সুপারিনটেন্ডেন্ট জেনা স্টেনভিক সংবাদ সম্মেলনে জানান, স্কুল থেকে ফেরার পথে শিশুটিকে গাড়ি থেকে জোর করে টেনে নামিয়ে আটক করা হয়।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে কমিউনিটি নেতা, ধর্মীয় গোষ্ঠী ও শ্রমিক ইউনিয়নের ডাকে ‘ডে অব ট্রুথ অ্যান্ড ফ্রিডম’ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভকারীরা মিনেসোটা থেকে আইসিই অপসারণ, আইসিইর গুলিতে নিহত রেনি গুড হত্যাকারীদের বিচার, আইসিইর জন্য অতিরিক্ত ফেডারেল অর্থায়ন বন্ধ এবং সংস্থাটির মানবাধিকার লঙ্ঘনের তদন্তের দাবি জানান।
ধর্মঘটের দিন শহরের কয়েকশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকে, হাজারো মানুষ কর্মবিরতিতে অংশ নেন এবং বাসিন্দারা নিত্য কেনাকাটা বন্ধ রাখেন। মিনিয়াপলিস সিটি কাউন্সিলও ধর্মঘটের পক্ষে সমর্থন জানায়।

এদিকে, আইসিইর একটি গাড়ি আটকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যেখানে দেখা যায় এক চালককে জোর করে মাটিতে ফেলে হাতকড়া পরানো হচ্ছে। পথচারীদের প্রতিবাদের মুখে তাকে পরে ছেড়ে দিতে বাধ্য হয় আইসিই কর্মকর্তারা।

মেয়র জ্যাকব ফ্রে বলেন, চলমান ফেডারেল অভিযান সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়ার বদলে ভীত ও অসহায় করে তুলছে এবং এটি বর্ণভিত্তিক বৈষম্য করছে। তিনি শহর থেকে আইসিই অপসারণের আহ্বান জানান।

জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্ক যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি ও আইন প্রয়োগের সময় ব্যক্তিগত অধিকার ও ন্যায্য প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানিয়ে বলেন, অবৈধ অভিবাসী সন্দেহে গ্রেফতার উদ্বেগজনক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com