রবিবার, ০২:৪৫ পূর্বাহ্ন, ১৪ জুন ২০২৬, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জামায়াত সরকার গঠন করলে দেশ চাঁদাবাজ মুক্ত হবে: শফিকুর রহমান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ৭৪ বার পঠিত

জামায়াতে ইসলামী সরকার গঠন করলে দেশ চাঁদাবাজ মুক্ত হবে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দানে ১০ দলীয় জোট আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জামায়াতের আমির দেশের সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘বড় উচ্চমূল্যে কেনা আজকের আমাদের এই পরিবেশ। মেহেরবানি করে শহীদদের প্রতি সম্মান দেখান সবাই। আগামী নির্বাচনে কেউ সন্ত্রাস করবেন না, নির্বাচন প্রক্রিয়ায় কেউ ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করবেন না।’

প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশের আগামী দিনের ভবিষ্যৎ বিবেচনা করে মেহেরবানি করে আপনাদের দায়িত্ব নিরপেক্ষভাবে পালন করুন। আপনারা কারো পক্ষ নেবেন না। তাহলে আপনারা দেশবাসীর দোয়া পাবেন-আমাদের দেশটা সঠিক পথ খুঁজে পাবে।’

দেশকে চাঁদাবাজদের হাত থেকে উদ্ধার করার ঘোষণা দিয়ে শফিকুর রহমান বলেন, ‘জামায়াত সরকার গঠন করলে দেশ চাঁদাবাজ মুক্ত করা হবে। চাঁদা আমরা নেই না, কাউকে চাঁদা নিতেও দেব না। আমরা দুর্নীতি করবোই না। এই সোনার বাংলাদেশে আর কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না।’

তিনি বলেন, ‘মা বোনেরা নিজেদের প্রয়োজনের তাগিদে সমাজের উন্নয়নের ভূমিকা রাখেন। কিন্তু সমাজে তাদের জন্য নিরাপদ সম্মানের জায়গা নেই। তারা ঘরেও নিরাপদ না, চলাচলেও নিরাপদ না এবং কর্মক্ষেত্রেও নিরাপদ না। মায়েরা আমাদের সম্মানের জাতি। আমরা কথা দিচ্ছি- আমরা এমন একটা মায়ের জাতি উপহার দেব- যারা ঘরে, যাতায়াতে, কর্মস্থলে পূর্ণ মেধা এবং যোগ্যতা নিয়ে দেশ গড়ার কাজে তাদের অবদান রাখবেন। যেখানে তারা সম্পূর্ণ নিরাপত্তা ও সম্মানের সঙ্গে দায়িত্ব পালন করবেন। আমরা তাদের মাথার তাজ হিসেবে মাথায় তুলে রাখব।’

জামায়াতের আমির বলেন, ‘আমরা চাই যে বাংলাদেশে সব ধর্ম-বর্ণের সবাই একই বাগানে মিলেমিশে বসবাস করব। আমরা ওই বাংলাদেশ দেখতে চাই, যে বাংলাদেশের টাকা চুরি করে বিদেশের মাটিতে বেগম পাড়া গড়ার স্বপ্ন কেউ দেখবে না। বেগম পাড়ার চোরদের ধরে এনে বাংলাদেশের মাটিতে শাস্তি দেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com