বৃহস্পতিবার, ১২:১৬ পূর্বাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মুলাদীতে পবিত্র ফাতেহা -ই- ইয়াজদাহম পালিত  আড়িয়াল খাঁর ভাঙনে গৌরনদীতে দুই বছরে ৪০ পরিবার নিঃস্ব এক মাসে বিলীন পাঁচ বসতভিটা, ঝুঁকিতে স্কুলের সড়ক-ব্রিজ গৌরনদীতে অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ ‘ চায়না দুয়ারী’ জাল, হুমকিতে পরিবেশ ও জীববৈচিত্র্য  উখিয়ায় পাহাড় কাটায় বাধা দেওয়ায় বন কর্মকর্তাদের ওপর হামলা, আহত ২ খুলনায় চাঞ্চল্যকর শিক্ষার্থী আজমুল হত্যা মামলায় গ্রেপ্তার ৩ দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিবর্ষণ, নিহত ১১ ককটেলের ভয় দেখাবেন না, কামান ফেস করে এসেছি: নয়ন শেখ হাসিনার কথিত প্রত্যাবর্তন নিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রচারণা ভিত্তিহীন যে কৌশলে অনলাইনে যৌন নিপীড়নের ভয়ানক ফাঁদ পাতছে অপরাধীরা তেলের দাম কমল

রাজধানীর একটি স্কুলে শিশুশিক্ষার্থী নির্যাতনের ভিডিও ভাইরাল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১২৭ বার পঠিত

রাজধানীর নয়াপল্টন এলাকায় অবস্থিত ‘শারমিন একাডেমি’ নামের একটি স্কুলে শিশু শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটেছে। বুধবার (২১ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির একটি ভিডিও ভাইরাল হয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

ভিডিওতে দেখা গেছে, আনুমানিক ৩-৪ বছর বয়সী এক শিশুকে স্কুল ইউনিফর্ম পরা অবস্থায় টানা-হেঁচড়ে একটি কক্ষে নিয়ে যাওয়া হচ্ছে। গোলাপি শাড়ি পরিহিত এক নারী শিক্ষক শিশুটিকে টেবিলের সামনে বসিয়ে বারবার চড় মারছেন এবং কড়া ভাষায় ধমক দিচ্ছেন। ভিডিওতে পরবর্তীতে একজন পুরুষ শিক্ষক স্ট্যাপলার হাতে শিশুর মুখের দিকে হুমকি দিতে দেখা গেছে।

 

ঘটনার সময় অনুযায়ী, নির্যাতনটি রবিবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টা ৫১ মিনিটে সংঘটিত হয়।

পল্টন থানা পুলিশ জানায়, ভিডিওটি ভাইরাল হওয়ার পর তারা ঘটনাস্থল শনাক্ত করেছে। স্কুলের প্রতিষ্ঠাতা এবং কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলার জন্য থানায় নোটিশ দেওয়া হয়েছে, তবে তারা এখনও সময় নিচ্ছেন।

ডিএমপির পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান জানান, ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি আমাদের নজরে এসেছে। নির্যাতনে জড়িত ব্যক্তিদের মধ্যে একজনকে শনাক্ত করা হয়েছে। তিনি প্রতিষ্ঠানটির পরিচালক শারমিন আক্তার। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি। তবে তদন্ত চলছে।

এ ঘটনায় শিশুদের নিরাপত্তা এবং বিদ্যালয়ের নৈতিক দায়িত্ব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা উদ্বেগ প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com