সোমবার, ০৪:৪৮ পূর্বাহ্ন, ২৭ জুলাই ২০২৬, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন-হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ হজের প্রাথমিক নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যারা ‘ক্রসফায়ারে’ একরামুল হত্যা : হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল কোনো বাধা ছাড়াই দেশত্যাগের সমঝোতায় পদত্যাগ করেন সাহাবুদ্দিন বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা পছন্দ-অপছন্দ ও রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বাস রুটে আসছে বড় পরিবর্তন সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আন্দোলন সফল, এবার কি ভোটের রাজনীতিতে নামবে ‘ককরোচ জনতা পার্টি’

ঢাকা-৬ আসনে ‘ধানের শীষ’ প্রতীক পেলেন ইশরাক হোসেন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ৯৪ বার পঠিত

ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী ইশরাক হোসেন ‘ধানের শীষ’ প্রতীক পেয়েছেন।

আজ বুধবার (২১ জানুয়ারি) সকালে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে ইশরাক হোসেনের পক্ষে তার চাচাতো ভাই মাশরুর হোসেন ধানের শীষ প্রতীকের চিঠি সংগ্রহ করেন।

প্রতীক সংগ্রহের পর মাশরুর হোসেন বলেন, আমি মাশরুর হোসেন বিএনপি মনোনীত প্রার্থী ঢাকা-৬ আসন থেকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের চাচাতো ভাই হিসেবে আমি ধানের শীষ প্রতীকটা নিয়ে যাচ্ছি। ইশরাক হোসেনের পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা দোয়া চেয়ে যাচ্ছি। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা বিজয়ী হয়ে ইশরাফ হোসেনকে ঢাকা-৬ আসন উপহার দেব ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আমাদের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন অত্যন্ত জনপ্রিয় একজন নেতা। মাঠ পর্যায়ে আপনারা যদি খবর নিয়ে দেখেন, নিরপেক্ষভাবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের কোনো বিকল্প আমি দেখি না। ঢাকা-৬ আসনে তিনি অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি। তিনি সমাজের কল্যাণের কাজ করে গিয়েছেন। মানুষের মন জয় করে নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com