বৃহস্পতিবার, ০৮:৪৯ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৬

সময়ের কন্ঠধ্বনি ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ২১৭ বার পঠিত

রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের মরদেহ উদ্ধার করার প্রক্রিয়া চলছে।

আজ সোমবার ফায়ার সার্ভিস পরিদর্শক মো. আনোয়ার এ তথ্য নিশ্চিত করে বলেছেন, ৬ জনের মরদেহ পাওয়া গেছে। তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

এর আগে দুপুর ১২টায় আগুন লাগার ঘটনা ঘটে। সে সময় ফায়ার সার্ভিসের ১০ ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় কারখানার আগুন নিয়ন্ত্রণে আনে।

ওই সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদর দপ্তরের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, ‘ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় দুপুর ২টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আজ দুপুর ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌছায়। পরে যোগ দেয় আরও চারটি ইউনিটি।’ তিনি আরও বলেন, ‘চকবাজারের দেবীদ্বারঘাটের কামালবাগ এলাকার ওই কারখানায় প্লাসিক পণ্য ও পলিথিন উৎপাদন করা হয়। ১২টার দিকে আমরা আগুনের সংবাদ পাই। ১২টা ৯ মিনিটে আমাদের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর আরও চারটি ইউনিট পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com