বৃহস্পতিবার, ০২:৩০ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

সিরিয়া থেকে ২৫০ ছাগল চুরি করল ইসরায়েলি সেনারা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৯৫ বার পঠিত

সিরিয়ার গোলান উপত্যকা থেকে দুই সপ্তাহ আগে প্রায় ২৫০টি ছাগলের একটি পাল চুরি করেছে দখলদার ইসরায়েলের সেনারা। পরে তারা ছাগলগুলো চুরি করে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে নিয়ে গেছে বলে জানা গেছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনারা সিরিয়ার একটি খামার থেকে ২৫০টি ছাগল চুরি করে ফিলিস্তিনের পশ্চিম তীরে নিয়ে গেছে। দুই সপ্তাহ আগে সেনাবাহিনীর একটি ব্যাটালিয়নের সদস্যরা এ ছাগলগুলো চুরি করেন। এসব সেনা সিরিয়ার গোলান উপত্যকা অবস্থান করছিল।

এক বিবৃতিতে চুরির বিষয়টি স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। বিবৃতিতে তারা জানিয়েছে, যারা এরসঙ্গে জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে স্কোয়াড কমান্ডারকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া কোম্পানি কমান্ডারকে তিরস্কার এবং যে চুরির সঙ্গে জড়িত অন্যান্য সেনাদের বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বরে যখন সাবেক প্রেসিডেন্ট বাসার আল-আসাদের পতন হয়, তখন ইসরায়েলি সেনারা গোলান উপত্যকার বড় একটি অংশ দখল করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com