বৃহস্পতিবার, ০৬:২৫ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

ইরানে হত্যা বন্ধের বিষয়ে আমাকে আশ্বস্ত করা হয়েছে : ট্রাম্প

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৮৪ বার পঠিত

ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যাযজ্ঞ বন্ধ করার বিষয়ে আশ্বাস পেয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, ‘ইরানে বিক্ষোভকারীদের হত্যা বন্ধ হয়েছে, আমাকে আশ্বস্ত করা হয়েছে।’

কাতারভিত্তিক সংবাদসংস্থা আল জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

এদিকে ট্রাম্পের দাবি, দেশটিতে কোনো বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না। ইরানের গুরুত্বপূর্ণ সূত্র এমনটা আশ্বস্ত করেছে।

বুধবার (১৪ জানুয়ারি) সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইরান ইস্যুতে এ ধরনের দাবি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে দেশটিতে সামরিক হামলার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি।

তিনি জানান, পরিস্থিতি কোনদিকে মোড় নেয়, তার ওপর ভিত্তি করে পদক্ষেপ নেবে ওয়াশিংটন।

অপরদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, বিক্ষোভকারীদের ফাঁসি দেয়ার কোনো পরিকল্পনা তেহরানের নেই।

এছাড়া ইরানের সামরিক বাহিনী বর্তমানে প্রতিরক্ষামূলক প্রস্তুতির সর্বোচ্চ পর্যায়ে আছে এবং যেকোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দিতে প্রস্তুত বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

সর্বশেষ, ট্রাম্পের এই দাবি কথা প্রকাশের কয়েক ঘণ্টা পর ইরানের সরকারবিরোধী আন্দোলনে যোগ দেওয়ার কারণে গ্রেপ্তার ও ফাঁসির সাজাপ্রাপ্ত তরুণ এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করেছে দেশটির সরকার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com