শুক্রবার, ০৬:২৮ পূর্বাহ্ন, ২৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ ॥ ৫ নারীসহ আহত ১৫ 

আসন সমঝোতা নিয়ে ১১ দলের চূড়ান্ত ঘোষণা সন্ধ্যায়

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১০৭ বার পঠিত

আসন সমঝোতা নিয়ে আজ বুধবার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ১১ দল। দুপুরে ১১ দলের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন। এর পর সন্ধ্যায় এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসবে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টায় নিজের ফেসবুক আইডিতে এ সংক্রান্ত একটি পোস্ট দেন ১১ দলের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

সেখানে তিনি উল্লেখ করেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে বহুল প্রতীক্ষিত ১১ দলের চূড়ান্ত আসন তালিকা ঘোষণা করা হবে ১৪ জানুয়ারি বুধবার বিকেল ৪টা ৩০ মিনিটে ইনশাআল্লাহ।’

এ ছাড়া গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বৈঠক করে খেলাফত মজলিস। সেখানে তারা জানায়, ১৪ জানুয়ারি বেলা ১১টায় কেন্দ্রীয় মজলিসে শুরার জরুরি অধিবেশন হব, এরপর জাতীয় নির্বাচন বিষয়ে দলীয় সিদ্ধান্ত জানানো হবে।

একই বিষয়ে মঙ্গলবার সন্ধ্যার পর বৈঠকে বসেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাহী পরিষদ। মধ্যরাত পর্যন্ত বৈঠক চললেও দলটি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি।

এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতাদের মোবাইলে কল, এসএমএস করা হলেও তারা কোনো সাড়া দেননি।

১১ দলের একটি সূত্র জানিয়েছে, কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই ইসলামী আন্দোলনের মিটিং শেষ হয়েছে। বুধবার তাদের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে সিদ্ধান্ত আসবে।

মঙ্গলবার দলটি জামায়াতের সঙ্গে এবং নিজস্বভাবে বসলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com