সোমবার, ০১:১১ পূর্বাহ্ন, ২৩ মার্চ ২০২৬, ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

আটক বিক্ষোভকারীদের ফাঁসি না দিতে ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ৪৪ বার পঠিত

ইরানে আটক সরকারবিরোধী বিক্ষোভকারীদের ফাঁসি কার্যকর না করতে কড়া সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র।

দেশটির সংবাদমাধ্যম সিএনএন নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

কড়া হুঁশিয়ারি দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ফাঁসি কার্যকর হলে ইরানের বিরুদ্ধে খুব শক্ত পদক্ষেপ নেবে ওয়াশিংটন।

এদিকে এমন হুঁশিয়ারির মধ্যেই ফাঁসির তালিকায় থাকা এক তরুণ বিক্ষোভকারীর নাম প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

এছাড়া একই দিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়, ইরানি কর্তৃপক্ষ ২৬ বছর বয়সী বিক্ষোভকারী ইরফান সোলতানিকে ফাঁসি দেওয়ার পরিকল্পনা করছে। তার মৃত্যুদণ্ড কার্যকরের তারিখ নির্ধারিত ১৪ জানুয়ারি।

ওই পোস্টে আরও বলা হয়, মৌলিক অধিকার দাবি করার কারণে ইসলামি প্রজাতন্ত্র ইরান এখন পর্যন্ত ১০ হাজার ৬০০–এর বেশি মানুষকে গ্রেপ্তার করেছে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এরই মধ্যে আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে তেহরান।

ট্রাম্প বলেন, ‘শান্তিপূর্ণ প্রতিবাদ এক বিষয়, কিন্তু হাজার হাজার মানুষ হত্যার পর যদি ফাঁসি কার্যকর করা হয়, তাহলে তার পরিণতি ভালো হবে না ইরানের জন্য।’

ইরানি জনগণের জন্য কী ধরনের সহায়তা আসছে, এমন প্রশ্নে ট্রাম্প ইঙ্গিত দেন, অর্থনৈতিক সহায়তাসহ বিভিন্ন ধরনের সহযোগিতা বিবেচনায় রয়েছে যুক্তরাষ্ট্রের।

আন্তর্জাতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন, ইরানে চলমান বিক্ষোভ, সম্ভাব্য ফাঁসি এবং যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি—সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com