শনিবার, ০৪:২৫ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জকসু নির্বাচন: ফিন্যান্স বিভাগে এগিয়ে ছাত্রদল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ৭৩ বার পঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা ও ফলাফল ঘোষণা চলছে। প্রাপ্ত সর্বশেষ ফলাফল অনুযায়ী ফিন্যান্স বিভাগে এগিয়ে ছাত্রদল।

বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ কেন্দ্রে সহ-সভাপতি (ভিপি) এবং সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্রদল সমর্থিত প্যানেল এগিয়ে আছে। তবে সাধারণ সম্পাদক (জিএস) পদে লিড ধরে রেখেছে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী।

ফিন্যান্স বিভাগের প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ভিপি পদে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব ২৩১ ভোট পেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ১৩৮ ভোট।

সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদেও ছাত্রদল সমর্থিত প্যানেলের দাপট দেখা গেছে। এই পদে ছাত্রদলের তানজিল ১৭৮ ভোট পেয়ে এগিয়ে আছেন, যেখানে শিবিরের মাসুদ রানা পেয়েছেন ১৬৩ ভোট। এই পদে ছাত্রশক্তি সমর্থিত প্রার্থী শাহীন মিয়া পেয়েছেন ২১ ভোট।

তবে সাধারণ সম্পাদক (জিএস) পদে ভিন্ন চিত্র দেখা গেছে। এই বিভাগে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী আব্দুল আলীম ১৬৩ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ১১৩ ভোট। এছাড়া বামপন্থী ছাত্র সংগঠনগুলোর জোট থেকে ইভান (ফ্রন্ট) পেয়েছেন ৭২ ভোট।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন ওএমআর মেশিনে যান্ত্রিক ত্রুটি কাটিয়ে একে একে বিভিন্ন বিভাগের ফলাফল ঘোষণা করছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com