শুক্রবার, ১২:৪৩ পূর্বাহ্ন, ২৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ ॥ ৫ নারীসহ আহত ১৫ 

ফরিদপুর-৪ আসনের সীমানা পূর্বাবস্থায় ফিরিয়ে গেজেট প্রকাশের রায় বহাল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১০৩ বার পঠিত

ফরিদপুর-৪ আসনের সীমানা পূর্বাবস্থায় ফিরিয়ে গেজেট প্রকাশের রায় বহাল রাখলেন আপিল বিভাগ।সোমবার (৫ জানুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১১ ডিসেম্বর হাইকোর্ট ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়ন দুটি এলাকা ফরিদপুর-২ আসনের নগকান্দা উপজেলার সঙ্গে যুক্ত করার নির্বাচন কমিশনের গেজেট প্রকাশনাকে অবৈধ ঘোষণা করেছিল। সেই রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব।

গত ২২ সেপ্টেম্বর হাইকোর্ট ফরিদপুর-৪ আসনের সীমানা পরিবর্তন সংক্রান্ত গেজেট কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে রুল জারি করেছিল।

ফরিদপুর-৪ আসনের সীমানা নিয়ে এই বিতর্ক শুরু হয়েছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়, যখন বিএনপির মনোনয়নপ্রত্যাশী মো. শহিদুল ইসলাম বাবুল ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহবুবুর রহমান দুলালসহ পাঁচজন হাইকোর্টে রিট করেন।

এবার আপিল বিভাগের এই রায়ে ফরিদপুর-৪ আসনের সীমানা আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া এবং সংশ্লিষ্ট গেজেট বহাল রাখা হয়েছে। এতে নির্বাচনী এলাকার পূর্বাবস্থা বজায় থাকছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com