বৃহস্পতিবার, ০৪:৩০ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

চারগুণ বেশি ওষুধ খাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৯৯ বার পঠিত

চিকিৎসকের পরামর্শের চেয়ে বেশি মাত্রায় ওষুধ খাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি নিয়মিত ব্যায়ামও করেন না তিনি। কারণ ট্রাম্প এসব কিছুকে বিরক্তিকর মনে করেন। সম্প্রতি তার স্বাস্থ্য নিয়ে দীর্ঘ এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি থেকে এ তথ্য জানা গেছে। দ্য জার্নাল জানিয়েছে, ট্রাম্প তার স্বাস্থ্য নিয়ে জনসমক্ষে চলা বিতর্কে বিরক্তি প্রকাশ করেছেন। এমনকি নিজের স্বাস্থ্যকে সম্পূর্ণ নিখুঁত বলেও বর্ণনা করেন তিনি।

সংবাদপত্রটি ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে প্রতিবেদন প্রকাশের প্রস্তুতি নেওয়ার সময় ‘হঠাৎ ফোনালাপের’ শুরুতে তিনি বলেন, চলুন আবার স্বাস্থ্য নিয়ে কথা বলি। এর পর বলেন, গত ২৫ বছর ধরে তিনি চিকিৎসকের পরামর্শের চেয়ে বেশি মাত্রায় অ্যাসপিরিন খাচ্ছেন, যদিও এতে তার সহজেই কালশিটে পড়ে। তিনি বলেন, চিকিৎসকের পরামর্শের চেয়ে বেশি অ্যাসপিরিন খান, হাতের কালশিটে দাগ ঢাকতে মেকআপ ব্যবহার করেন।

৭৯ বছর বয়সী ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। মাঝে মাঝে তাকে বৈঠক চলার সময় ঘুমিয়ে পড়তে দেখা গেছে। অনেক ক্ষেত্রে প্রশ্ন শুনতেও অসুবিধা হয়েছে ট্রাম্পের।

তবে ট্রাম্প দাবি করেন, তিনি জনসমক্ষে বৈঠকের সময় ঘুমিয়ে পড়েননি, বরং মাঝে মাঝে চোখ বন্ধ করেন। কারণ তিনি এটিকে আরামদায়ক মনে করেন। কিছু ছবিতে তার হাতের কালশিটে দাগ দেখা যাওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, তিনি এখন মেকআপ সঙ্গে রাখেন। তার কাছে যে মেকআপ আছে সেটি সহজে লাগানো যায়।

ট্রাম্প আরও বলেন, তিনি প্রতিদিন ৩২৫ মিলিগ্রাম অ্যাসপিরিন খান, যেখানে চিকিৎসকরা কখনও কখনও ৮১ মিলিগ্রামের পরামর্শ দেন। কিন্তু এত বছর পর তিনি অভ্যাস বদলাতে চান না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com