বৃহস্পতিবার, ১০:৫৫ অপরাহ্ন, ১৯ মার্চ ২০২৬, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

গৌরনদীতে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত

এ,এস,মামুন স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৬৮ বার পঠিত
বিএনপির চেয়ারপারর্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ও দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বরিশালের গৌরনদীতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী উপজেলা ও পৌরবাসীর আয়োজনে সকালে সরকারি গৌরনদী কলেজ মসজিদ মাঠে দোয়া ও মোনাজাত অনুষ্ঠান উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল-১
(গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও চেয়ারপারর্সনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
এসময় উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শফিকুর রহমান স্বপন, সাবেক আহবায়ব জাকির হোসেন শরীফ, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান খোকন, ধানের শীষ প্রতীক প্রার্থীর লিগ্যাল টিমের প্রধান সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট রেজাউল ফিরোজ রিন্টু, প্রচার বিষয়ক উপ-কমিটির প্রধান সমন্বয়ক রফিকুল ইসলাম কাজল, অ্যাডভোকেটে এসএম মনিরুজ্জামান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com