শনিবার, ০৪:৫৮ পূর্বাহ্ন, ০১ অগাস্ট ২০২৬, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

গৌরনদীতে অংশীজনদের প্রকল্প অবহিতকরণ সভা

এ,এস,মামুন, স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৮১ বার পঠিত
বেসরকারি উন্নয়ন সংস্থা নাগরিক উদ্যোগ এর আয়োজনে বুধবার বরিশালের গৌরনদীতে অংশীজনদের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
জার্মান সংস্থা ব্রেড ফর দি ওয়ার্ল্ড এর সহযোগিতায় “কমিউনিটিভিত্তিক বিরোধ মীমাংসার মাধ্যমে ন্যায়বিচার প্রাপ্তিতে জেন্ডার ন্যায্যতা,। ভিত্তিক অভিগম্যতা বৃদ্ধি প্রকল্প” নামের ওই প্রকল্পটি নাগরিক উদ্যোগ এর মাধ্যমে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ সভাটির আয়োজন করা হয়েছিল।
বেসরকারি সংস্থা এইড এর নির্বাহী পরিচালক ও উপজেলা এনজিও সমন্বয় কমিটির সভাপতি প্রেমানন্দ ঘরামীর সভাপতিত্বে বুধবার সকাল ১০টায় গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইব্রাহীম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক উদ্যোগের নির্বাহী প্রধান মোঃ জাকির হোসেন, গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাহাবুবুর রহমান, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক জহুরুল ইসলাম জহির, উপজেলা সমবায় অফিসার আফসানা শাখী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাস চন্দ্র দাস, চাঁদশী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রসেনজিৎ দেবনাথ।
সভায় প্রকল্প পরিচিতি ও প্রকল্পের কার্যক্রম সম্পর্কে ব্যাখ্যা দিয়ে বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী মোসাম্মৎ লাকী আক্তার।
অন্যের মধ্যে বক্তব্য রাখেন, নলচিড়া ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সেকান্দার আলী মৃধা, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম ফকির, সরিকল ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন মোল্লা, নারী নেত্রী মাধবী রানী দাস, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসাহাক সন্যামত প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com