বৃহস্পতিবার, ০৪:৩৩ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সামরিক সংঘাত চায় ডিপ স্টেট: তুলসী গ্যাবার্ড

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১১০ বার পঠিত

তথাকথিত ‘ডিপ স্টেট’-এর প্রতিনিধিরা ইউক্রেনে মীমাংসা রোধ করার এবং রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রকে সামরিক সংঘাতে ফেলার চেষ্টা করছে।

মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড রাইট সাইড ব্রডকাস্টিং নেটওয়ার্ক (RSBN) সম্প্রচারিত ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’ আয়োজিত এক সম্মেলনে এমন মন্তব্য করেছেন।

গ্যাবার্ড বলেন, আপনারা জানেন, প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের অবসান ঘটাতে অবিরাম এবং নিরলসভাবে একটি শান্তি চুক্তির চেষ্টা করে যাচ্ছেন। পক্ষগুলো আলোচনা চালিয়ে যাচ্ছে। কিন্তু এই মাসগুলোতে আমি যা দেখেছি তা হলো, যতবার তারা (আলোচনায়) অগ্রগতি করে ও শান্তির আশার আরও কাছাকাছি চলে আসে, ততবারই ডিপ স্টেটের যুদ্ধবাজরা এগিয়ে আসে এবং তাদের (আলোচনার অগ্রগতি) থামানোর জন্য যথাসাধ্য চেষ্টা করে।

মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক আরও বলেন, তারা যুদ্ধ অব্যাহত রাখার ন্যায্যতা এবং প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তির প্রচেষ্টাকে দুর্বল করার প্রচেষ্টাকে ন্যায্যতা দেওয়ার জন্য ভয় এবং উন্মাদনা উস্কে দেয়। বিশেষ করে, রাশিয়ার সঙ্গে মার্কিন সেনাবাহিনীকে সরাসরি সংঘাতে টেনে আনার চেষ্টা করার জন্য- যা শেষ পর্যন্ত ইইউ এবং ন্যাটো চায়। তবে আমরা এটি ঘটতে দিতে পারি না।

প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরুর প্রায় চার বছর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বিস্তৃত শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে ইউরোপীয় মিত্ররা বলছে, শান্তি চুক্তির বেশকিছু ধারা রাশিয়ার অনুকূলে এবং তারা যুদ্ধ চালিয়ে যেতে ইউক্রেনকে সহায়তা দিতে চায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com