শনিবার, ১০:৪৩ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ব্যালন ডি’অরের তালিকায় নেই মেসি-নেইমার

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ২০৩ বার পঠিত

গত প্রায় দেড় যুগ ধরে ব্যালন ডি’অরের সঙ্গে লিওনেল মেসির নাম অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে। রেকর্ড সাতবার বর্ষসেরা ফুটবলারের এই মর্যাদাপূর্ণ পুরস্কার তো তিনিই জিতেছেন! তবে ২০০৫ সালের পর প্রথমবারের মতো দেখা মিলল ভিন্ন চিত্রের। ২০২২ সালের ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে নেই আর্জেন্টাইন মহাতারকার নাম। ৩০ জনের যে সংক্ষিপ্ত তালিকা প্রকাশিত হয়েছে, সেখানে অবশ্য আছেন সময়ের আরেক সেরা ফুটবলার পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো।

গতকাল শুক্রবার রাতে ব্যালন ডি’অরের লড়াইয়ে থাকা ফুটবলারদের নামের তালিকা প্রকাশ করেছে ফুটবল সাময়িকী ফ্রান্স ফুটবল। প্রত্যাশিতভাবে আছেন গত ২০২১-২২ মৌসুমে ফর্মের চূড়ায় থাকা ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। এবার তার হাতেই পুরস্কারটি দেখছেন অনেকে। পাশাপাশি আছেন পোলিশ স্ট্রাইকার রবার্ত লেভানদভস্কি। এই দুই অভিজ্ঞের সঙ্গে তরুণ প্রতিভাবান নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ডও জায়গা করে নিয়েছেন। তবে মেসির ক্লাব সতীর্থ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারও নেই সংক্ষিপ্ত তালিকায়।

 

এবারের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা :

থিবো কুর্তোয়া, রাফায়েল লিও, ক্রিস্টোফার এনকুকু, মোহামেদ সালাহ, জশুয়া কিমিচ, ট্রেন্ট আলেক্সান্ডার আরনল্ড, ভিনিসিয়াস জুনিয়র, বের্নার্দো সিলভা, লুইস দিয়াস, রবের্ত লেভানডোভস্কি, রিয়াদ মাহরেজ, কাসেমিরো, হিউং মিন সন, ফাবিনিয়ো, করিম বেনজেমা, মাইক মাইগনান, হ্যারি কেইন, ডারউইন নুনেজ, ফিল ফোডেন, সাদিও মানে, সেবাস্তিয়ান হলার, লুকা মদ্রিচ, ক্রিস্টিয়ানো রোনালদো, আন্তোনিও রুদিগার, কেভিন ডি ব্রুইনা, দুসান ভ্লাহোভিচ, ভার্জিল ফন ডাইক, জোয়াও কান্সেলো, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হলান্ড।

আগামী ১৭ অক্টোবর প্যারিসে জমকালো আয়োজনে ঘোষণা করা হবে ২০২২ সালের ব্যালন ডি’অর জয়ীর নাম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com