বৃহস্পতিবার, ০৮:০২ অপরাহ্ন, ১৯ মার্চ ২০২৬, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

না ফেরার দেশে ওসমান হাদি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৪৯ বার পঠিত

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন শরিফ ওসমান হাদি। সিঙ্গাপুরে মস্তিষ্কের অস্ত্রোপাচারের পর তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। রাত পৌনে ১০টার দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পোস্টে হাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার বিকাল ৫টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের পর তাকে পর্যাবেক্ষণে রাখা হয়। এরপরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ওসমান হাদি।
শুক্রবার সকালে শরিফ ওসমান হাদির মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে আনার কথা রয়েছে।

গত শুক্রবার দুপুরে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হয়। সেখানে তার মাথায় অস্ত্রোচপার করে গুলির অংশ বের করা হয়। রাতে তাকে এভার কেয়ার হাসপাতালে রেফার্ড করা হয়। সোমবার তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। আসন্ন সংসদ নির্বাচনে তিনি ঢাকা ৮ আসনে প্রার্থী হওয়া ঘোষণা দিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com