শুক্রবার, ০৯:২১ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

গৌরনদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস জাতীয় প্রবাসী দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার,এ,এস,মামুন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পঠিত
‘দক্ষতা নিয়ে যাব বিদেশে, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ’—এ প্রতিপাদ্যকে বুকে ধারণ করে  সারাদেশের ন্যায় বরিশালের গৌরনদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।
আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষে দক্ষতা উন্নয়ন ও প্রবাসে নিরাপদ কর্মসংস্থানের গুরুত্ব তুলে ধরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘দক্ষতা নিয়ে যাব বিদেশে, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালন করা হয়।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে গৌরনদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।
র‌্যালি শেষে টিটিসি মিলনায়তনে গৌরনদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মেজবাহুল আরেফিন চৌধুরী সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইব্রাহিম বলেন, ‘দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে পারলে প্রবাসে কর্মরত বাংলাদেশীদের মর্যাদা যেমন বাড়বে তেমনি দেশের অর্থনীতিও আরো শক্তিশালী হবে। এ লক্ষ্যে কারিগরি শিক্ষার সম্প্রসারণ ও মানোন্নয়নের কোনো বিকল্প নেই।’
বিশেষ অতিথি ছিলেন  ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের গৌরনদী শাখার ব্যবস্থাপক মো: আব্দুল আজিজ, গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহবায়ক সিনিয়র সাংবাদিক মোঃ গিয়াসউদ্দিন মিয়া,প্যানেল আহবায়ক সিনিয়র সাংবাদিক খন্দকার মনিরুজ্জামান,বরিশাল জেলা উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এ গফুর, গৌরনদী উপজেলা শ্রমিক দলের সভাপতি মো: সরোয়ার মোল্লা, প্রশিকা (এনজিও) গৌরনদী উপজেলা শাখার ব্যবস্থাপক মো: মোস্তাক আহমদ ও ডাচ-বাংলা ব্যাংকের প্রতিনিধি নাদিয়া আক্তার মিম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টিটিসির প্রশিক্ষণ শিক্ষক মোহাম্মদ তৈয়বুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, অলোক বিশ্বাস, রিপন বিশ্বাস, আশরাফ মাহমুদ, মোজাহিদ হোসেন, সরোয়ার সরদার ও জুয়েল রানা।
আলোচনা সভায় বক্তারা বলেন, বৈধ ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করার পাশাপাশি বিদেশগামী কর্মীদের দক্ষতা, ভাষাজ্ঞান ও পেশাগত প্রশিক্ষণ জোরদার করা গেলে প্রবাসে হয়রানি কমবে এবং রেমিট্যান্স প্রবাহ হবে আরো টেকসই ও স্থিতিশীল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com