শুক্রবার, ০৮:৩৬ পূর্বাহ্ন, ২৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ ॥ ৫ নারীসহ আহত ১৫ 

আমিও হাফ সিলেটি— লন্ডনে বিজয় দিবসের সভায় তারেক রহমান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১২১ বার পঠিত

নিজেকে ‘হাফ সিলেটি’ বলে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিজয় দিবস উপলক্ষে লন্ডনে আয়োজিত এক আলোচনা সভায় প্রবাসী বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

২৫ ডিসেম্বর দেশে ফেরার আগে এটিই ছিল লন্ডনে তারেক রহমানের শেষ বড় রাজনৈতিক কর্মসূচি। ফলে অনুষ্ঠানটি কার্যত তার বিদায় সভায় পরিণত হয়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনের সিটি প্যাভিলিয়নে লন্ডন বিএনপির উদ্যোগে আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় অংশ নেন তারেক রহমান। সভায় উপস্থিত ছিলেন বিপুলসংখ্যক প্রবাসী বিএনপি নেতাকর্মী ও সমর্থক।

বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, “এখানে আপনারা অনেকেই আছেন—শুধু সিলেট নয়, সিলেটসহ বিভিন্ন জেলা থেকে। যদিও অধিকাংশই সিলেটের। তবে সিলেটের বাইরেও মানুষ আছেন। সিলেট হোক আর সিলেটের বাইরে হোক—ভাই, আমিও হাফ সিলেটি। কাজেই বলে লাভ নাই।”

তার এ বক্তব্যে পুরো হলজুড়ে করতালিতে মুখর হয়ে ওঠে পরিবেশ। এ সময় তারেক রহমানকে হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ত দেখা যায়।

উল্লেখ্য, তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান সিলেটের সন্তান। তিনি সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ছোট মেয়ে। মাহবুব আলী খানের বাড়ি সিলেটের বিরাহীমপুরে।

বিদায়ী বক্তব্যে তারেক রহমান প্রবাসী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি প্রশ্ন রাখেন, “আপনারা কী ঐক্যবদ্ধ থাকতে পারবেন?” জবাবে উপস্থিত নেতাকর্মীরা সমস্বরে ‘হ্যাঁ’ বলে সাড়া দেন।

তারেক রহমান বলেন, “ঐক্যবদ্ধ থাকতে পারলেই আমরা আমাদের দেশ গড়ার পরিকল্পনা সফল করতে পারব। ঐক্যবদ্ধ থাকলেই আমরা প্রত্যাশিত বাংলাদেশ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে পারব।”

২৫ ডিসেম্বর দেশে ফেরার প্রাক্কালে লন্ডনের এই বিজয় দিবসের সভা প্রবাসী বিএনপি নেতাকর্মীদের কাছে আবেগঘন ও স্মরণীয় হয়ে ওঠে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com