বৃহস্পতিবার, ০৮:৫০ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

পণ্যবাহী গাড়িতে ডাকাতির চেষ্টা, আটক ৬

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ২০৭ বার পঠিত

নারায়ণগঞ্জের রুপগঞ্জ ও বন্দর এলাকায় মহাসড়কে পণ্যবাহী গাড়ি ডাকাতির সময় ছয়জনকে আটক করেছে র‌্যাব। শুক্রবার মধ্যরাতে তাদের আটক করা হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, একটি ডাকাত দল বাস ও দেশীয় ধারালো অস্ত্রসহ নারায়ণগঞ্জের রুপগঞ্জ ও বন্দর এলাকায় মহাসড়কে পণ্যবাহী গাড়ি ডাকাতির চেষ্টা করছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১ এর একটি আভিযানিক দল ঘটনাস্থল থেকে ছয় ডাকাতকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়। এছাড়া ডাকাতির শিকার দু’জন ভুক্তভোগী ও লুণ্ঠিত জিনিসপত্রসহ গাড়িটি উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, এ বিষয়ে শনিবার বেলা সাড়ে ১১ টায় রাজধানীর কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে বিস্তারিত তুলে ধরবেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com