বুধবার, ০৮:১০ অপরাহ্ন, ১০ জুন ২০২৬, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী ইরানের কেশম দ্বীপে ফের হামলা যুক্তরাষ্ট্রের ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক

ছয় বছর আগেই ভেঙেছিল অপুর সংসার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৮৫ বার পঠিত

ভালোবাসার সম্পর্ক থেকে গড়ে ওঠা সংসারটি ছয় বছর আগেই ভেঙে গেছে—এ তথ্য এতদিন গোপনই ছিল। অবশেষে রোববার তা প্রকাশ্যে এনেছেন জনপ্রিয় অভিনেতা রাশেদ মামুন অপু ও বেসরকারি টেলিভিশনের সংবাদ উপস্থাপক মমরেনাজ মোম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াকালে পরিচয় ও প্রেম, পরে বিয়ে—সবকিছু পেছনে ফেলে তাঁরা এখন আলাদা জীবন বেছে নিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে রাশেদ মামুন অপু বলেন, ‘সিদ্ধান্তটি আমরা দুজনেই আলোচনা করে নিয়েছি। জীবনে ভালো থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ বিচ্ছেদ প্রসঙ্গে এর বেশি কথা বলতে চাননি তিনি।

অন্যদিকে মমরেনাজ মোম জানিয়েছেন, অনেক আগেই তাঁদের দাম্পত্য সম্পর্কের ইতি টানা হয়েছিল। দীর্ঘদিন গোপন রাখার বিষয়টি মানসিকভাবে কষ্টকর হয়ে উঠেছিল বলেই এখন প্রকাশ্যে আনা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘সামাজিক প্রতিবন্ধকতা, ভয় ও দ্বিধার কারণে ছয় বছরের বিচ্ছেদ গোপন রাখার সিদ্ধান্ত আমরা দুজন মিলে নিয়েছিলাম। কিন্তু এই গোপনীয়তা দুজনের জন্যই যন্ত্রণাদায়ক হয়ে উঠেছিল। তাই পারস্পরিক সিদ্ধান্তেই বিষয়টি পরিষ্কার করতে চাই। বিচ্ছেদ মানেই ধ্বংস নয়, শেষ হয়ে যাওয়া নয়।’

পারিবারিক সূত্রে জানা গেছে, অপু ও মমরেনাজ মোমের সংসারে একটি ছেলে রয়েছে।

সন্তানের বিষয়ে জানতে চাইলে অপু জানান, ছেলে তাঁর সঙ্গেই আছে এবং সেখানেই থাকবে। বিচ্ছেদের ঘটনাকে জীবনের বিচ্ছিন্ন কোনো অধ্যায় হিসেবে নয়, বরং জীবনের আরেকটি ধাপ হিসেবেই দেখছেন তাঁরা—এমন ইঙ্গিতই দিয়েছেন দুজন।

রাশেদ মামুন অপু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থিয়েটারের সঙ্গে যুক্ত হন। সেখান থেকেই শোবিজে পথচলা শুরু। ঢাকায় এসে গিয়াস উদ্দীন সেলিমের সহকারী পরিচালক হিসেবে কাজ করার পর নাটক পরিচালনা করেন এবং পরে অভিনয়ে নিয়মিত হন। রাজশাহী আঞ্চলিক ভাষার সংলাপে অভিনয় করে দ্রুত পরিচিতি পান তিনি। নাটক ও চলচ্চিত্রে ধারাবাহিক কাজের মাধ্যমে নিজের অবস্থান তৈরি করেছেন। সম্প্রতি ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেতা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com