বৃহস্পতিবার, ০৫:২২ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

চিলির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ডানপন্থী নেতা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১০৭ বার পঠিত

চিলির নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন কট্টর ডানপন্থী নেতা হোসে আন্তোনিও কাস্ত। উনিশশো নব্বই সালে সামরিক শাসনের অবসানের পর এই নির্বাচনে দেশটি সবচেয়ে বড় ডানপন্থী রাজনৈতিক ঝোঁক  দেখল। তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করে কাস্ত আটান্ন শতাংশের বেশি ভোট পেয়ে ক্ষমতাসীন বামপন্থী জোটের প্রার্থী জেনেট জারাকে পরাজিত করেন।

নির্বাচনী প্রচারে অপরাধ, অভিবাসন ও নিরাপত্তা ছিল প্রধান ইস্যু। বিজয় ভাষণে কাস্ত শৃঙ্খলা ফিরিয়ে আনা, অপরাধী ও অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং দেশজুড়ে ভয় ও উদ্বেগের অবসান ঘটানোর অঙ্গীকার করেন।

সাবেক স্বৈরশাসক অগুস্তো পিনোচে এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য সমর্থক কাস্ত সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার, অবৈধ অভিবাসী অপসারণ, সর্বোচ্চ নিরাপত্তার কারাগার স্থাপন এবং রাষ্ট্রীয় ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন। মুক্তবাজারভিত্তিক অর্থনৈতিক নীতির কারণে তার জয়কে ইতিবাচকভাবে দেখছেন কিছু বিনিয়োগকারী।
তবে সমালোচকদের আশঙ্কা, কাস্তের প্রেসিডেন্সি চিলির কট্টর ডানপন্থী অতীতকে আবারও সামনে আনতে পারে। গর্ভপাত, অভিবাসন ও পরিবেশ সুরক্ষা বিষয়ে তার কঠোর অবস্থান নিয়ে উদ্বেগ রয়েছে। পরাজয় স্বীকার করে জারা বলেন, গণতন্ত্র স্পষ্টভাবে নিজের মত জানিয়েছে, এবং দেশের কল্যাণে কাস্তের সাফল্য কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com