শুক্রবার, ০১:৩১ পূর্বাহ্ন, ৩১ জুলাই ২০২৬, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত 

স্টাফ রিপোর্টার, এ,এস,মামুন
  • আপডেট টাইম : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১০৪ বার পঠিত
‎‎মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে এক বেদনাবিধুর ও গৌরবোজ্জ্বল অধ্যায় শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উপলক্ষে বরিশালের গৌরনদীতে ‎শনিবার (১৪ ডিসেম্বর ২০২৫ খ্রি.) গভীর শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালিত হয়। সকাল ৯টায় বাটাজোর ইউনিয়নের হরহর গ্রামের (মরারভিটা) বধ্যভূমিতে পুস্পস্তক অর্পন করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ ইব্রাহীম ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান,গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তরিক হাসান রাসেল,বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা শাহ আলম ফকির,গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা আহবায়ক আনিসুর রহমান,সদস্য সচিব কাদের হাওলাদার,সদস্য আবুল হোসেন, বাটাজোর বিএনপির আহবায়ক মোঃ আজাদ সদস্য সচিব ও সাধারণ সম্পাদক বাটাজোর ব্যবসায়ী সীমিতি এমদাদুল হক পান্না, বাটাজোর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন মোল্লা,যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান কবির।
উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১টায় উপজেলা সভাক্ষকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইব্রাহিম। সভায় আলোচক ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাহবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সেকেন্দার শেখ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার, গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক ও পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, বীর মুক্তিযোদ্ধা শাহ আলোম ফকির। বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান,
‎‎সভায় বক্তারা বলেন, স্বাধীনতার প্রাক্কালে জাতিকে মেধাশূন্য করার নীলনকশার অংশ হিসেবেই পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন স্বাধীন বাংলাদেশের চিন্তা, চেতনা ও প্রগতির অগ্রদূত। তাঁদের আত্মত্যাগ কখনো বিস্মৃত হওয়ার নয়। ‎বক্তারা আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হলে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চর্চা এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা জরুরি। তাঁদের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়েই জাতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন করতে পারে।  ‎আলোচনা সভায় উপস্থিত ছিলেন  উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ‎অনুষ্ঠান শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও শ্রদ্ধা নিবেদন করা হয়।।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com