রবিবার, ১০:৪৪ অপরাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

‘আমার কাছে প্রেম ৩৬০ ডিগ্রি হতে হবে’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৬ বার পঠিত

এক সময় বড় পর্দা ও ছোট পর্দায় নিয়মিত ছিলেন অভিনেত্রী কুসুম শিকদার। ‘লাল টিপ’, ‘গহীনে শব্দ’ কিংবা ‘শঙ্খচিল’র মতো সিনেমায় অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। সম্প্রতি প্রথম প্রেমসহ ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন তিনি। জীবনে প্রথম ভালোবাসা কতো বছর বয়সে এসেছিল? অভিনেত্রী বলেন, পুরোপুরি ভালোবাসা না, কিন্তু ভালোবাসার মতো একটা ব্যাপার, এটা এসেছিল ১৯৯৬ সালে। তখন আমি ক্লাস নাইনে পড়ি। সর্বশেষ কবে প্রেমে পড়েছেন? তিনি বলেন, না ওভাবে ঠিক প্রেম হয়নি।

অভিনয় করতে গিয়ে কোনো সহশিল্পীর প্রতি ক্ষণিকের ভালোলাগা তৈরি হয়েছে কিনা- জানতে চাইলে তিনি সম্মতি জানিয়ে বলেন, হ্যাঁ, হয়েছে। আর এগুলো হয়। কারণ সেটে এতক্ষণ অর্থাৎ সকাল ৮টা থেকে রাত ১২টা-১টা প্রতিদিন টানা কাজ করলে এমন অনুভূতি হয়।

আবার কখনো তাকে বিচ্ছেদের সুর ছুঁয়ে গেছে কিনা- জানতে চাইলে কুসুম বলেন, ছ্যাঁকা ঠিক না, তবে কমপ্লিট হয়নি। ওই যে বললাম প্রেম হবে হবে ভাব, কিন্তু পরে আর প্রেমই তো হয়ে ওঠেনি। কারণ আমার কাছে প্রেম কিংবা ভালোবাসা ৩৬০ ডিগ্রি হতে হবে। কিন্তু আমার তো ওটা ৯০ ডিগ্রি বা ১৮০ ডিগ্রি পর্যন্ত গেছে। এরপর আর যায়নি। সেক্ষেত্রে এটাকে আর বিচ্ছেদ বলা যায় না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com