বৃহস্পতিবার, ১২:২২ পূর্বাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীর ডাকাতি মামলায় ‘সর্দার’সহ দুই আসামি গ্রেপ্তার গৌরনদীতে ১০২ ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার গৌরনদীতে ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার বাল্যবিবাহ, বহুবিবাহ ও জালিয়াতি রোধ সহজ হবে: আইনমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন হুইপ দুলু পে-স্কেলের পরও দুর্নীতি হলে সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে নামবে জনগণ-ভোলায় সারজিস আলম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্ট ভবন নির্মাণে ভুয়া বিলে ৬.৩২ কোটি টাকা আত্মসাৎ স্থানীয় নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেবো না: সিইসি চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

বিমানে জ্ঞান হারালেন অভিনেত্রী নীলম

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৭৮ বার পঠিত
ভারতীয় অভিনেত্রী নীলম কোঠারি সম্প্রতি এক ভয়াবহ বিমানযাত্রার অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। বিমান যাত্রাকালীন জ্ঞান হারিয়েছিলেন তিনি। অসুস্থ অবস্থায় পাননি চিকিৎসা। এতে ক্ষুব্ধ তিনি। নীলম জানান, নির্ধারিত সময় উড্ডয়ন করেনি বিমান। প্রায় ৯ ঘণ্টা পড় পাখা মেলে। খাবার পরিবেশনের কিছুক্ষণ পর জ্ঞান হারান তিনি। তবুও পাননি যথাযথ চিকিৎসা সহায়তা কিংবা নজরদারি।

ক্ষুব্ধ নীলম নিজের এক্সে লিখেছেন, টরন্টো থেকে মুম্বাই যাওয়ার ফ্লাইট শুধু ৯ ঘণ্টা দেরি করল তা-ই নয়, মাঝ-আকাশে আমি গুরুতর অসুস্থ হয়ে পড়ি এবং খাবার দেওয়ার পরই জ্ঞান হারাই। একজন যাত্রী আমাকে আমার আসনে ফিরতে সাহায্য করলেও, কারো পক্ষ থেকে কোনো ধরনের খোঁজখবর নেওয়া হয়নি।

এরপর লেখেন, ঘটনার পর আমি কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাইনি। এমন আচরণ একেবারেই গ্রহণযোগ্য নয়।

অনুগ্রহ করে বিষয়টি জরুরি ভিত্তিতে দেখুন।নীলম বলিউডের জনপ্রিয় মুখ। তবে বেশ কিছুদিন আড়ালে ছিলেন। সম্প্রতি ফিরেছেন। ‘ফ্যাবুলাস লাইভস অব বলিউড ওয়াইভস’ দিয়ে ফেরার গল্প লেখেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com