বুধবার, ০৮:১২ অপরাহ্ন, ১০ জুন ২০২৬, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী ইরানের কেশম দ্বীপে ফের হামলা যুক্তরাষ্ট্রের ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক

ওমরাহ পালন করতে গেলেন চিত্রনায়ক জায়েদ খান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪৬ বার পঠিত
ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খান প্রথমবারের মতো ওমরাহ পালনের জন্য সৌদি আরব গেছেন। ১০ দিনের সফরের জন্য সোমবার যুক্তরাষ্ট্র থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন তিনি। কালের কণ্ঠকে জায়েদ খান নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আপনারা সবাই জানেন, আমি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এবং সব রোজা রাখি।

অনেক দিনের ইচ্ছে ছিল ওমরাহ পালন করব। অবশেষে আমার সেই কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবেন।

দীর্ঘ সময় ধরে দেশের বাইরে রয়েছেন জায়েদ খান।
কখনো তাকে দেখা যায় কানাডায়, কখনো যুক্তরাষ্ট্রে। বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত সরব উপস্থিতিও রয়েছে তার। রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ৫ আগস্টের পর থেকে আর দেশে ফেরেননি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক।বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’-য় নিয়মিত উপস্থাপনাও করছেন।

তারকাদের নিয়ে তার এই অনুষ্ঠান ইতোমধ্যেই বেশ আলোচিত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com