বৃহস্পতিবার, ০৪:২৩ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ জাতীয় দলের স্বপ্ন থেকে চট্টগ্রামের ভয়ংকর সন্ত্রাসী ডেভিড ইমন জেমিনাই অ্যাপ হালনাগাদ করল গুগল, যুক্ত হলো নতুন সুবিধা সকালে খালি পেটে অ্যালোভেরা শরবত পানের উপকারিতা লতিফ সিদ্দিকীকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হবে ফলকল্যান্ড ব্যানার ও ফাইনালে মারামারি: অবশেষে আর্জেন্টিনার বিরুদ্ধে ফিফার তদন্ত শুরু, যে শাস্তি হতে পারে আগস্টে তফসিলের জোর প্রস্তুতি ইসিতে

পরিচয় গোপন রেখে কুড়িয়ে পাওয়া প্রায় ২ লাখ টাকা ফিরিয়ে দিলেন দিনমজুর

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ২০২ বার পঠিত

বরিশাল নগরীর এক আটা-ময়দার মিল মালিক তিনদিন পূর্বে হারিয়ে যাওয়া দুই লাখ টাকা ফিরে পেয়েছেন। এক দিনমজুর স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে তার টাকা ফিরিয়ে দেন। ওই দিনমজুর কোনো উপহার নেওয়া তো দূরের কথা, নিজের পরিচয় পর্যন্ত প্রকাশ করেননি মিলমালিকের কাছে।

মঙ্গলবার (৯ আগস্ট) বিকেলে স্থানীয় এক কাউন্সিলরের মাধ্যমে এই টাকা প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়।

নগরীর বিসিক এলাকার সুগন্ধা ফ্লাওয়ার মিলের মালিক শংকর কুমার সাহা জানান, গত ৬ আগস্ট বিসিক এলাকার ফ্রেশ বেকারি থেকে তাকে ১ লাখ ৯০ হাজার টাকা দেওয়া হয়। ওই টাকা একটি শপিংব্যাগে নিয়ে মোটরসাইকেলে ঝুলিয়ে নগরীর হাটখোলা কার্যালয়ের উদ্দেশে রওনা দেন।

শংকর কুমার সাহা বলেন, বিসিক এলাকার রাস্তা খানাখন্দে ভরা। এতে শপিংব্যাগ ছিড়ে টাকা পড়ে যায়। হাটখোলা গিয়ে দেখতে পাই টাকা ভর্তি ব্যাগ নেই। তাৎক্ষণিক টাকার সন্ধানে নেমে পড়ি। পথে যে কয়টি দোকানে সিসি ক্যামেরা ছিল, সকল ক্যামেরার ফুটেজ দেখে কোনো সন্ধান পাইনি। গত ৮ আগস্ট দিনভর মাইকিং করি। টাকা ফিরিয়ে দিলে পুরস্কার দেয়ারও ঘোষণা দেই।

হঠাৎ করে বেলা ১১টার দিকে নগরীর দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর একেএম মতুর্জা আবেদীন ফোন করে বলেন, ‘আমার টাকা হারানো গেছে কিনা’। টাকার পরিমাণ কত জানতে চেয়ে নিশ্চিত হয়ে বিকেলে তার কার্যালয়ে গিয়ে টাকা নিয়ে আসতে বলেন।

তিনি বলেন, রাস্তায় টাকা কুড়িয়ে পাওয়া ব্যক্তি গরিব মানুষ। তার পরিচয় জানাতে নিষেধ করেছেন। তাই কাউন্সিলর তার পরিচয় জানাননি। এমনকি তাকে চোখে দেখেননি বলে জানান শংকর সাহা।

কাউন্সিলর মর্তুজা আবেদীন বলেন, টাকা কুড়িয়ে পাওয়া ব্যক্তি শ্রমিক। এক কথায় দিন মজুর। টাকা কুড়িয়ে পেয়ে তার কোনো লোভ নেই। টাকা পেয়ে বাসায় নিয়ে যায়। পরে টাকার মালিকের সন্ধান করতে থাকেন। মাইকিং শুনে স্থানীয় কাউন্সিলর হিসেবে তার কাছে জমা দিয়েছেন বলে জানান তিনি।

মর্তুজা আরও বলেন, লোকটি কাউনিয়া এলাকার বাসিন্দা। তার পরিচয় কারো কাছে জানাতে নিষেধ করেছেন। তাই কাউকে তার পরিচয় জানানো হয়নি। সমাজে এখনও ভালো মানুষ আছে। একজন দিন মজুরের যে ১ লাখ ৯০ হাজার টাকার প্রতি কোনা লোভ নেই। তা মানুষ জানুক, বলেন কাউন্সিলর।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com