মঙ্গলবার, ০৮:৪৭ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দিনের শেষ বলে উইকেট এনে দিলেন তাইজুল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৫৪ বার পঠিত

আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। যেখানে দিনের শেষ বলে উইকেট নিয়ে টাইগারদের স্বস্তি নিয়ে এনে দেন তাইজুল ইসলাম। দিন শেষে ৯০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭০ রান করেছে আইরিশরা।

আজ মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হারে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নি।

ইনিংস শুরুতেই টানা তিন ওভারে তিনটি ক্যাচ হাতছাড়া করেছেন স্বাগতিক ফিল্ডাররা। ক্যাচ ফেলার এই মহড়ায় হাতে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। সিরিজের প্রথম

চতুর্থ ওভারে পেসার নাহিদ রানার বলে ওপেনার পল স্টার্লিংয়ের (৮ রানে) ব্যাটের কানায় লেগে বল দ্বিতীয় স্লিপে যায়। কিন্তু নিচু হওয়া সেই ক্যাচটি তালুবন্দি করতে পারেননি সাদমান ইসলাম। এর পরের ওভারেই হাসান মাহমুদের বলে পুল করতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করেন ক্যাডে কারমাইকেল (১০ রানে)। তাইজুল ইসলাম বলের নাগাল পেলেও, তা হাতে জমাতে পারেননি। উল্টো বলের আঘাতে রক্তাক্ত হাত নিয়ে মাঠ ছেড়ে যান।

পরের ওভারে আবারও নাহিদ রানার বলে স্টার্লিং (১০ রানে) ক্যাচ তুলে দেন। কিন্তু এবার সুযোগ হাতছাড়া করেন মেহেদী হাসান মিরাজ। তিনিও বলটি ধরতে গিয়ে আঘাত পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন।

তবে আয়ারল্যান্ডের প্রথম ইনিংসে চতুর্থ বলেই উইকেট নেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। তার বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বালবার্নি (০)। সকালের সেশনে প্রথম ওভারেই উইকেট হারায় আয়ারল্যান্ড। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি বালবার্নি।

তবে দ্বিতীয় উইকেট জুটিতে ১৫৫ বলে ৯৬ রানের পার্টনারশিপ গড়েন পল স্টার্লিং ও কেড কারমাইকেল। অবশেষে এই জুটি ভাঙেন নাহিদ। ৭৬ বলে ৯টি চারে ৬০ রান করা স্টার্লিংকে সাদমান ইসলামের ক্যাচ বানান পেসার নাহিদ রানা। এক ওভার পরেই হ্যারি টেক্টরকে এলবির ফাঁদে ফেলেন মিরাজ।

কিন্তু চতুর্থ উইকেট জুটিতে কার্টিস ক্যাম্ফারকে নিয়ে ফের রান তোলার চেষ্টা করেন কারমাইকেল। তারা ৯৩ বলে ৫৩ রান তোলেন। মিরাজের বলে আউট হওয়া কারমাইকেল ১২৯ বলে ৭টি চারে ৫৯ রান করেন।

আইরিশদের পঞ্চম উইকেট তুলে নেন হাসান মুরাদ। এই বাঁহাতি স্পিনার অভিষেক উইকেটের দেখা পান কার্টিস ক্যাম্ফারকে ফিরিয়ে। ক্যাম্ফার ৯৪ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৪৪ রান করেন তিনি টাকারের সঙ্গে ৫৩ রান তোলেন। মুরাদ এরপর টাকারকেও ফেরান। ৮০ বলে ৪১ রান করা টাকারকে স্টাম্পিং করে উইকেটরক্ষক লিটন দাস। এরপর ৫ রান করা ম্যাকব্রাইনকে মাঠ ছাড়া করে নিজের তৃতীয় উইকেট তুলে নেন মিরাজ।

দিনের শেষ বলে বাংলাদেশকে উইকেট এনে দিয়ে খুশির খবর দেন তাইজুল ইসলাম। জর্ডান নেইলকে ব্যক্তিগত ৩০ রানে এলবি করেন এই বাঁহাতি স্পিনার। সারাদিনে তাইজুলের এই একটিই উইকেট।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com