বৃহস্পতিবার, ০৪:২২ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ জাতীয় দলের স্বপ্ন থেকে চট্টগ্রামের ভয়ংকর সন্ত্রাসী ডেভিড ইমন জেমিনাই অ্যাপ হালনাগাদ করল গুগল, যুক্ত হলো নতুন সুবিধা সকালে খালি পেটে অ্যালোভেরা শরবত পানের উপকারিতা লতিফ সিদ্দিকীকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হবে ফলকল্যান্ড ব্যানার ও ফাইনালে মারামারি: অবশেষে আর্জেন্টিনার বিরুদ্ধে ফিফার তদন্ত শুরু, যে শাস্তি হতে পারে আগস্টে তফসিলের জোর প্রস্তুতি ইসিতে

পটুয়াখালী ঘরে সিঁদ কেটে শিশু চুরি!

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ১৮১ বার পঠিত

পটুয়াখালীর বাউফলে ঘরের সিঁদ কেটে সাত বছরের এক শিশুকে চুরি করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (৬ আগস্ট) রাতে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের কারখানা গ্রামের এক বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, চুরি হওয়া শিশুটির নাম রিসান। শিশুটি মা হাওয়া বেগম ও বড় ভাই ১৪ বছরের মাদ্রাসা ছাত্র শরীফ হাসানের সাথে নানাবাড়িতে থাকতো। তার বাবা হাবিবুর রহমান ঢাকার এটি গার্মেন্টসে চাকরি করেন। হাবিবের বাড়ি একই ইউনিয়নের পার্শ্ববর্তী পাকডাল গ্রামে।

নিখোঁজ শিশুটির মা হাওয়া বেগমের বরাত দিয়ে পুলিশ জানায়, রাত আনুমানিক সাড়ে দশটার দিকে ঘরে সিঁদ কেটে কেউ প্রবেশ করে শিশু রিসানকে চুরি করে নিয়ে যায়। ওই রাতেই শিশুটিকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। খবর দেয়া হয় থানা পুলিশকেও। খবর পেয়ে রাতেই বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন ও বগা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

শিশুটির মা প্রাথমিকভাবে এই ঘটনার সাথে তার পূর্বপরিচিত কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামের জাকির হোসেন নামে এক ব্যক্তি জড়িত বলে ধারণা করছেন বলেও জানান তিনি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, শিশুটিকে উদ্ধারে রাত থেকে অভিযান চলছে। শিশুটি উদ্ধার ও তদন্তের পর প্রকৃত ঘটনা উদঘাটন করা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com