সোমবার, ০৩:৪৬ পূর্বাহ্ন, ২৭ জুলাই ২০২৬, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন-হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ হজের প্রাথমিক নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যারা ‘ক্রসফায়ারে’ একরামুল হত্যা : হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল কোনো বাধা ছাড়াই দেশত্যাগের সমঝোতায় পদত্যাগ করেন সাহাবুদ্দিন বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা পছন্দ-অপছন্দ ও রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বাস রুটে আসছে বড় পরিবর্তন সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আন্দোলন সফল, এবার কি ভোটের রাজনীতিতে নামবে ‘ককরোচ জনতা পার্টি’

সাধের সম্পর্ক-সোহানা খান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৭৩ বার পঠিত

কত সম্পর্ক আছে নামহীন,স্পর্শহীন,
অসমবয়সী ,কিন্তূ তার শিকড় হৃদয়ের অন্ত:স্থলে–
প্রকাশ্যে আনা যায় না অথচ শান্তি দেয় , ছুঁয়ে থাকে এক নির্মল সুখানুভুতি ।
শুধু দুজনের মধ্যেও এমন একটা সম্পর্কের বাঁধন
তৈরী হয় যেখানে পারিপার্শ্বিক অবস্থা কোনো প্রভাব ফেলতে পারে না ।

আবার এমন অনেক সম্পর্ক আছে যেগুলো কে চাইলেও ধরে রাখা যায় না ।

কিছু আবার নিস্তেজ হয়েও ছাপ রেখে যায় খাতার ভাঁজে রাখা শুকনো গোলাপের মত।
কিছু সম্পর্ক হয় সম্ভ্রমের, পথ দেখায় এগিয়ে যাওয়ার সাহস জোগায় । পিছনে টানার মত
সম্পর্কও কম হয় না, বুঝে শুনে এড়িয়ে
চলতে হয়। সম্পর্ক কে লকারে রাখা যায়না,
গয়নার মত গায়ে পড়া যায় না — মন থেকে
অনুভব করতে হয় , আর আগলে নিতে হয় মূহুর্ত সুখ
সম্পর্কের টানাপোড়েনে জীবন হয় বিষময়।
আবার সম্পর্কের টানেই জীবন হয়ে ওঠে
কোজাগরী পূর্ণিমা ।।
কিছু সম্পর্ক তো স্বার্থের তাগিদে চলে
অনন্তপথ। স্বার্থহীন মনের সম্পর্ক জীবনে
আসেই খুব সীমিত । আসলে সম্পর্ক হলো
এমন একটা তাগিদ যে তাগিদ একপক্ষ
আর এক পক্ষকে দেবে সুষম আন্তরিকতা ।।
সাধের সম্পর্ক।
সোহানা খান
লেখিকা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com