বৃহস্পতিবার, ০৪:২৩ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ জাতীয় দলের স্বপ্ন থেকে চট্টগ্রামের ভয়ংকর সন্ত্রাসী ডেভিড ইমন জেমিনাই অ্যাপ হালনাগাদ করল গুগল, যুক্ত হলো নতুন সুবিধা সকালে খালি পেটে অ্যালোভেরা শরবত পানের উপকারিতা লতিফ সিদ্দিকীকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হবে ফলকল্যান্ড ব্যানার ও ফাইনালে মারামারি: অবশেষে আর্জেন্টিনার বিরুদ্ধে ফিফার তদন্ত শুরু, যে শাস্তি হতে পারে আগস্টে তফসিলের জোর প্রস্তুতি ইসিতে

ছাত্রদল সভাপতির মৃত্যুর প্রতিবাদে ভোলায় হরতাল চলছে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ১৮৮ বার পঠিত

ভোলায় পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের মৃত্যুর প্রতিবাদে ভোলা শহরে আজ সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল থেকে শহরের বিভিন্ন সড়কে বিএনপি কর্মীরা শান্তিপূর্ণ ভাবে পিকেটিং করছে। শহরে বন্ধ রয়েছে দোকানপাট। হরতালের ছোট যানবাহন বন্ধ থাকলেও চলছে দূর-পাল্লার যানবাহন। মোড়ে মোড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রতিকর ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, সারাদেশে লোডশেডিং ও জ্বালানি অব্যবস্থাপনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (৩১ জুলাই) ভোলায় আয়োজিত বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দেওয়ায় এ সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশ এবং বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হন। যার মধ্যে অনেকে গুলিবিদ্ধ হয়েছেন।সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের সদস্য আবদুর রহিম নিহত হন। একইদিন পুলিশের শর্টগানের গুলিতে গুরুতর আহত হয়ে ঢাকা কমফোর্ট হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম। বুধবার বিকেল ৩টার দিকে তিনি মারা যান। এ সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে।

ছাত্রদল সভাপতির মৃত্যুর সংবাদভোলায় পৌঁছালে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন এবং আজকে ভোলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com