বৃহস্পতিবার, ০১:৪৮ পূর্বাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

আহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমের মৃত্যু

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ২২৯ বার পঠিত

ভোলায় বিএনপির নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষে আহত জেলা ছাত্রদলের সভাপতি মো. নুরে আলম আজ (বুধবার) বিকেল তিনটায় মারা গেছেন। গত রোববার সংঘর্ষে আহত হন তিনি।

আজ বিকেল চারটায় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন।

সারা দেশে লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে গত ৩১ জুলাই (রোববার) ভোলা জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সে সময় গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম নিহত হন। আহত হন বিএনপির আরও বেশ কয়েকজন নেতাকর্মী। আহতদের মধ্যে নুরে আলমও ছিলেন।

তাঁকে প্রথমে ভোলা ও পরে বরিশাল নেওয়া হয়। সেখান থেকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য আনা হয়। তিনি লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com