বৃহস্পতিবার, ০৯:২০ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

কেনটাকিতে মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ১৯৩ বার পঠিত

বন্যায় বিপর্যস্ত আমেরিকার কেনটাকি। নিহতের সংখ্যা বেড়ে ৩৭। এখনো নিখোঁজ রয়েছেন শতাধিক।

সোমবার কেনটাকির গভর্নর জানিয়েছেন, শেষ পাওয়া হিসেব অনুযায়ী কেনটাকিতে এখনো পর্যন্ত ৩৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বেশ কিছু শিশুও আছে। কিন্তু এই সংখ্যা যেকোনো সময় বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। কারণ, শতাধিক মানুষ এখনো নিখোঁজ।

গভর্নর জানিয়েছেন, ঘটনায় অন্তত ১২ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত। বহু পরিবার গৃহহীন। তাদের স্থানীয় চার্চ, মোবাইল বাড়িতে রাখা হয়েছে। তৈরি করা হয়েছে বেশ কিছু ক্যাম্প। ক্যাম্পে এই মুহূর্তে প্রায় ৩০০ মানুষ আছেন বলে জানিয়েছেন তিনি।

কেনটাকিতে এখনো বৃষ্টি হচ্ছে। তাই উদ্ধারকাজে সমস্যা হচ্ছে। গভর্নর জানিয়েছেন, ব্রিজ ভেঙে পড়েছে, রাস্তা ধসে গেছে। বহু বাড়ি পানির স্রোতে ভেসে গেছে। এই ক্ষতি সারাতে বহু দিন সময় লেগে যাবে। তবে সরকার সবরকম সাহায্য করবে।

এদিকে এই পরিস্থিতির মধ্যে ফাঁকা বাড়িতে লুঠতরাজ শুরু হয়েছে। যে কারণে দুইটি কাউন্টিতে রাতে কারফিউ জারি করা হয়েছে। গভর্নর জানিয়েছেন, কারফিউ ঘোষণার কোনো ইচ্ছা তার ছিল না। কিন্তু যেভাবে লুঠপাট শুরু হয়েছে, তাতে তার আর কোনো উপায় ছিল না।

বাড়িঘরের সঙ্গে স্কুল, দোকানপাটও জলের স্রোতে ভেসে গেছে বলে স্থানীয় মানুষ সংবাদমাধ্যমকে জানিয়েছেন। ঘটনায় বহু শিশু মৃত এবং নিখোঁজ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পালানোর সময় বাবা-মায়ের হাত ছেড়ে ভেসে গেছে বহু শিশু। এক বছর থেকে আট বছর বয়সে এমন বেশ কিছু শিশুর মৃতদেহ উদ্ধার হয়েছে।

গভর্নরের বক্তব্য, গত কয়েক দশকের মধ্যে এমন ভয়াবহ বন্যা তারা কখনো দেখেননি। কীভাবে এই ভয়বহতা কাটবে, তা এখনো তাদের অজানা।
সূত্র : ডয়চে ভেলে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com