বুধবার, ০২:৩৩ পূর্বাহ্ন, ১৭ জুন ২০২৬, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডু অর ডাই ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৬৮ বার পঠিত

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। শনিবার (৫ জুলাই) কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৭৭ রানে হেরেছিল বাংলাদেশ। তাই সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। এই ম্যাচ হারলেই সিরিজ হাতছাড়া করবে সফরকারীরা। তাই এই ম্যাচে জয় পেতে মরিয়া মিরাজের দল।

প্রথম ওয়ানডে থেকে দুটি পরিবর্তন নিয়ে দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ দল। বাদ পড়েছেন লিটন দাস। তার জায়গায় এসেছেন শামীম হোসেন। আর পেসার তাসকিন আহমেদের জায়গায় একাদশে এসেছেন হাসান মাহমুদ।

অন্যদিকে এই ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিতে চায় শ্রীলঙ্কা। বাংলাদেশের মতো শ্রীলঙ্কাও একাদশে দুই পরিবর্তন এনেছে। বাদ পড়েছেন মিলান রত্নায়েকে ও ইশান মালিঙ্গা। তাদের জায়গায় একাদশে এসেছেন দুনিত ভেল্লালাগে ও দুশমন্ত চামিরা।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক),  জাকের আলী, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com