বৃহস্পতিবার, ০৪:২৪ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ জাতীয় দলের স্বপ্ন থেকে চট্টগ্রামের ভয়ংকর সন্ত্রাসী ডেভিড ইমন জেমিনাই অ্যাপ হালনাগাদ করল গুগল, যুক্ত হলো নতুন সুবিধা সকালে খালি পেটে অ্যালোভেরা শরবত পানের উপকারিতা লতিফ সিদ্দিকীকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হবে ফলকল্যান্ড ব্যানার ও ফাইনালে মারামারি: অবশেষে আর্জেন্টিনার বিরুদ্ধে ফিফার তদন্ত শুরু, যে শাস্তি হতে পারে আগস্টে তফসিলের জোর প্রস্তুতি ইসিতে

পাবলিক টয়লেটের সামনে মৃত সন্তান প্রসব করলেন এক মা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ২৩০ বার পঠিত

পটুয়াখালীতে ইউনিয়ন কমিউনিটি মেডিক্যাল কর্মকর্তার স্ত্রী ও পল্লী চিকিৎসকের অবহেলায় পাবলিক টয়লেটের সামনে সন্তান প্রসব করেছে এক প্রসূতি মা। ‍তবে সন্তানটি মৃত অবস্থায় জন্ম নিয়েছে।

বুধবার (২৭ জুলাই) বিকালে গলাচিপা উপজেলার হরিদেবপুর ফেরিঘাট সংলগ্ন পাবলিক টয়লেটের সামনে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই প্রসূতি মা রিমা আক্তার (২২) সুস্থ আছেন এবং তিনি বাড়িতে রয়েছেন।

রিমার শাশুড়ি পারভিন বেগম জানান, রাঙ্গাবালী উপজেলার চর মোন্তাজ ইউনিয়নের বউবাজার এলাকার বিপ্লবের স্ত্রী রিমা আক্তার। আজ সকালে বাড়িতে তার প্রসব যন্ত্রণা শুরু হয়। এ সময় স্বজনরা প্রথমে স্থানীয় পল্লী চিকিৎসক সবুজকে বাড়িতে নিয়ে আসে।

সবুজ তার প্রেসার মেপে চিকিৎসা দিতে অপরাগতা প্রকাশ করে চলে যান। পরে চরমোন্তাজ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কমিউনিটি মেডিক্যাল কর্মকর্তা সমীর ভূঁইয়ার স্ত্রী লাবনী রানীকে তাদের বাড়িতে নিয়ে আসা হয়। প্রথমে প্রসূতি রিমাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নরমাল ডেলিভারি করানোর কথা জানায়। এরপরে প্রায় ৬ ঘণ্টা ধরে চেষ্টা অব্যাহত রাখে।

রিমার স্বজনরা বার বার তাকে চিকিৎসা বন্ধ রাখতে বললেও তিনি তার চেষ্টা অব্যাহত রাখেন। পরে রিমার অবস্থার অবনতি দেখে স্বজনরা জোর করে তাকে স্পিডবোট যোগে গলাচিপা নিয়ে যান। সেখান থেকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে হরিদেবপুর খেয়াঘাটের পাবলিক টয়লেটের সামনে রিমা সন্তান প্রসব করেন। পরে স্থানীয় পল্লী চিকিৎসক অনুতোষ দাস নবজাতককে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com